শেষ আপডেট: 20 March 2020 14:42
সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন অমিতাভ বচ্চন। বিগ বি’র কথায় নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি দেশবাসীকেও নিরাপদে রাখতে চান তিনি।
বলিউডের গ্র্যান্ড ওল্ড ম্যান দিলীপ কুমারও রয়েছেন সেলফ কোয়ারেন্টাইনে। টুইট করে নিজেই সেকথা জানিয়েছেন ৯৭ বছরের অভিনেতা। সংক্রমণ যাতে তাঁর শরীরে না ছড়ায় সেজন্য আগেভাগেই দিলীপ কুমারকে হোম আইসোলেশনে রেখেছেন সায়রা বানু।
নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ৮ দিন ধরে রয়েছেন সেলফ কোয়ারান্টাইনে।
করোনাভাইরাসের সতর্কতায় নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রেখেছেন সইফ আলি খান। বই পড়েই সময় কাটাচ্ছেন ছোটে নবাব।
সেলফ কোয়ারেন্টাইনে রয়েছে সলমন খান। ছবি আঁকা ভাইজানের বরাবরের প্যাশন। এই শখ দিয়েই এখন সময় কাটাচ্ছেন সল্লু মিঞা।
সদ্যই আফ্রিকা থেকে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শ্যুটিং সেরে ফিরেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তিনিও।
সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন দেব-ও।
লন্ডনে কাজের সূত্রে গিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। যাওয়ার আগেই মাস্ক পরা ছবি শেয়ার করেছিলেন টুইটারে। দেশে ফিরে নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন মিমি।
‘কাকাবাবু’-র চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিদেশ থেকে ফিরে নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রেখেছেন তিনিও।
এই তালিকায় নাম রয়েছে আরও এক অভিনেত্রী সাংসদের। তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান। শ্যুটিংয়ের কাজেই বিদেশ গিয়েছিলেন তিনিও। দেশে ফেরার পর রয়েছেন সেলফ কোয়ারেন্টাইনে।
সূত্রের খবর, একই ছবির শ্যুটিংয়ের জন্যই বিদেশে গিয়েছিলেন অভিনেতা জিৎ। দেশে ফেরার পর নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি।