.webp)
বিরাট কোহলি এবং বাবর আজম
শেষ আপডেট: 12 November 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত একাধিক আপডেট আসতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে আইসিসি-কে একটি চিঠি লেখা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন না করা হয়, তাহলে এই মেগা ইভেন্টে টিম ইন্ডিয়া অংশগ্রহণ করবে না।
বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাইব্রিড মডেলে যদি এই টুর্নামেন্ট আয়োজন করা হয়, একমাত্র তাহলেই টিম ইন্ডিয়া খেলতে যাবে। কিন্তু, পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করবে না। তারা নিজেদের দেশেই এই টুর্নামেন্ট আয়োজন করতে চায়। টাইমস নাও-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০৩৬ অলিম্পিক্স টুর্নামেন্ট ভারতে আয়োজনের ক্ষেত্রে পাকিস্তানও বাধা সৃষ্টি করবে।