ত্বকের সমস্যা কমাতে শুধুমাত্র স্কিনকেয়ার যথেষ্ট নয়। এর মূল কারণ হতে পারে আপনার খাদ্যাভাস। তেলতেলে ত্বক ও ব্রণের জন্য দায়ী হতে পারে কিছু খাবার, তাই যত দ্রুত সম্ভব, এই ৫ খাবার এড়িয়ে চলুন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 November 2025 16:30
দ্য ওয়াল ব্যুরো: ত্বকের সমস্যা কমাতে শুধুমাত্র স্কিনকেয়ার যথেষ্ট নয়। এর মূল কারণ হতে পারে আপনার খাদ্যাভাস। তেলতেলে ত্বক ও ব্রণের জন্য দায়ী হতে পারে কিছু খাবার, তাই যত দ্রুত সম্ভব, এই ৫ খাবার এড়িয়ে চলুন।

রেড মিট: বেকন, সসেজের মতো রেড মিটে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা দেহে প্রদাহ বাড়াতে পারে। অতিরিক্ত প্রদাহ ত্বকের তেল উৎপাদন বাড়িয়ে ব্রণ তৈরি করে।

রিফাইনড কার্বোহাইড্রেট: সাদা ভাত, সাদা পাস্তা বা অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার IGF-1 হরমোন বাড়ায়, যা ত্বকের তেল গ্রন্থি সক্রিয় করে ত্বক আরও তেলতেলে করে।

তেলে ভাজা খাবার: চিপস, বার্গার, পিজ্জা ইত্যাদি ভাজা বা ফাস্ট ফুডে স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স-ফ্যাট থাকে। এগুলো প্রদাহ বাড়ায়, ত্বক তেলতেলে হয় এবং ব্রণের সমস্যা দেখা দেয়।

দুগ্ধজাত খাবার: দুধ, দই বা অন্যান্য দুগ্ধজাত খাবার কিছু মানুষের ত্বকে ব্রণ বাড়াতে পারে। বিশেষ করে যারা ল্যাকটোজ সহ্য করতে পারেন না, তাদের সমস্যা বেশি হয়।

লবণযুক্ত খাবার: অতিরিক্ত লবণযুক্ত খাবার দেহে জলের ঘাটতি তৈরি করে। এর ফলে ত্বক অতিরিক্ত তেল উৎপাদন করে, যা ব্রণ ও তেলতেলে ত্বক সৃষ্টি করতে পারে।