
শেষ আপডেট: 6 October 2023 16:23
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখনও তেমন ভাবে যাত্রা শুরু করেননি অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। তবে নিজের একটা পরিচয় গড়ে তুলতে বরাবরই বদ্ধপরিকর নভ্যা। বিখ্যাত পরিবারের মেয়ে হওয়ার পরেও তার সাজগোজ বা আচার আচরণে কখনওই অতিরিক্ত অহঙ্কার বা উন্নাসিকতা লক্ষ্য করা যায়নি। এমনকী তিনি নানা সাক্ষাৎকারে জানিয়েছেন যে অমিতাভের মেয়ে অর্থাৎ নভ্যার মা শ্বেতা বরাবরই নাকি খুব কঠিন শাসনে মানুষ করেছেন নভ্যাকে।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।