২০২৬ সালের ‘মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মস’ ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। ২০২৬ সালে বলিউড থেকে দক্ষিণী ছবি - সব মিলিয়ে বড় মাপের তারকাখচিত প্রজেক্ট নিয়েই দর্শকের প্রত্যাশা সবচেয়ে বেশি। তবে সেই দৌড়ে আপাতত সবার উপরে শাহরুখ খানের ‘কিং’। আর কোন কোন ছবির রয়েছে সেই তালিকায়?

শেষ আপডেট: 1 February 2026 19:21
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের ‘মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মস’ ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। ২০২৬ সালে বলিউড থেকে দক্ষিণী ছবি - সব মিলিয়ে বড় মাপের তারকাখচিত প্রজেক্ট নিয়েই দর্শকের প্রত্যাশা সবচেয়ে বেশি। তবে সেই দৌড়ে আপাতত সবার উপরে শাহরুখ খানের ‘কিং’। আর কোন কোন ছবির রয়েছে সেই তালিকায়?

শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চনও। মুক্তির আগেই ছবিটি নিয়ে উন্মাদনা তুঙ্গে।
.jpeg)
দ্বিতীয় স্থানে রয়েছে ‘রামায়ণ পার্ট ১’। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাই পল্লবী এবং যশকে।
.jpeg)
তৃতীয় স্থানে রয়েছে থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জনা নায়াগন’। সেন্সর সংক্রান্ত বিতর্কের জেরে ছবিটির মুক্তি পিছিয়ে গিয়েছে, তবু দর্শকের আগ্রহে ভাটা পড়েনি।
.jpeg)
চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাস। ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি হিসেবে ইতিমধ্যেই আলোচনা কুড়িয়েছে এটি।