
ছবি সৌজন্যে : ইন্টাগ্রাম
শেষ আপডেট: 30 September 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর রুপোলি পর্দায় মুক্তি পেয়েছিল 'ফাইটার।' স্কোয়াড্রন লিডার মিনি নজর কেড়েছিলেন দর্শকদের। মিনির মতোই স্কোয়াড্রন লিডার হয়ে আকাশে দাপিয়ে বেড়ানো ও দেশ রক্ষার স্বপ্ন দেখেছেন অনেকেই। কিন্তু এবার বাস্তবে তেমনই নজির গড়লেন মোহনা সিং। স্কোয়াড্রন লিডার মোহানা পাকিস্তান সীমান্তের কাছে গুজরাটের নালিয়া বিমান ঘাঁটিতে, এলসিএ স্কোয়াড্রনে যোগ দিলেন।