
টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সামি
শেষ আপডেট: 23 December 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো : সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হল, মহম্মদ সামি বর্ডার-গাভাসকার ট্রফির শেষ দুটো ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন না। ইতিপূর্বে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছিলেন, চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মহম্মদ সামি অস্ট্রেলিয়া যেতে পারেন। তারপর থেকে এই ভারতীয় পেসারকে নিয়ে সমর্থকদের জল্পনা শুরু হয়ে যায়।
তবে বিসিসিআই সোমবার স্পষ্ট করে দিল যে মহম্মদ সামিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুটো টেস্ট ম্যাচ খেলার জন্য পাঠানো হবে না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এখনও এই ফাস্ট বোলারের ফিটনেসের উপর নজর রাখা হবে।