
শেষ আপডেট: 28 October 2023 17:04
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, রিয়েল এস্টেট ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে তিনি লিপস্টিক, আই শ্যাডো ও মেক আপ উপহার নিয়েছিলেন। সেগুলো বব্বি ব্রাউনের। দুবাইয়ের ডিউটি ফ্রি শপ থেকে কিনে হীরানন্দানি ওই সব উপহার দিয়েছিলেন তাঁকে।