
শেষ আপডেট: 14 October 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: ছাত্র রাজনীতি দিয়ে শুরু জীবন। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি ঘটনা থেকে শিরোনামে উঠে আসা। তারপর অন্ধকার জগতে পা। কলেজের বন্ধু বা পাড়ার লোকজন, নাম শুনলে মুখ খুলতেও ভয় পায়। একাধিক খুন, সলমনের মতো সেলেবকে হত্যার ছক, বাবা সিদ্দিকির মতো জনপ্রিয় রাজনৈতিক নেতাকে মুম্বইয়ে গুলিতে ঝঁঝরা করা। অপরাধের আরেক নাম 'লরেন্স বিষ্ণোই।'