Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নীল আলোয় সাজল শহর, শিশুর অধিকার সুরক্ষায় ইউনিসেফের অভিনব উদ্যোগ

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় ঝলমল করল কলকাতা! শিশুদের অধিকার ও স্বপ্ন রক্ষায় ইউনিসেফের বিশেষ বার্তা কি জানেন? পড়ুন…

নীল আলোয় সাজল শহর, শিশুর অধিকার সুরক্ষায় ইউনিসেফের অভিনব উদ্যোগ

নীল আলোয় ঝলমল করল কলকাতা!

শেষ আপডেট: 20 November 2025 19:50

দ্য ওয়াল ব্যুরো: শিশু অধিকার রক্ষায় বৃহস্পতিবার বিশ্ব শিশু দিবসে কলকাতায় ঐতিহ্যবাহী ভবনগুলি নীল রঙে আলোকিত। উদ্যোক্তা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিসেফ, যারা নারী ও শিশু কল্যাণে বিশ্বব্যাপী কাজ করে চলেছে। তাদের কলকাতা অফিস 
বিধানসভা ভবন, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনসহ বিভিন্ন প্রতীকী স্থাপনা বৃহস্পতিবার নীল আলোয় আলোকিত হয়েছে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন এবং শিশুদের অধিকার ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে।

১ / ৪
এছাড়াও, শিশুদের অধিকারকে সমুন্নত রাখতে কলকাতা প্রেস ক্লাব এবং ইউনিসেফ অফিসকেও নীল আলোয় আলোকিত করা হয়েছে বিশ্ব শিশু দিবস উপলক্ষে। এই আলোকসজ্জা এবং শিশুদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইউনিসেফ প্রাপ্তবয়স্কদের প্রতি আহ্বান জানাতে চায় যাতে তারা নিজেদের শৈশব স্মৃতিগুলোকে নতুন করে মনে করে শিশুদের অধিকার ও আকাঙ্ক্ষা পূরণের জন্য নতুন অঙ্গীকার করেন।

২ / ৪
এ বছর ভারতের ইউনিসেফ ‘মাই ডে. মাই রাইটস’—যেখানে শিশুদের নিজেদের অধিকারকে কেন্দ্র করে কথা বলা হয়েছে—এবং ‘দ্য চাইল্ড ইন মি. মাই প্রমিস টু চিলড্রেন’—যেখানে প্রাপ্তবয়স্কদের শিশুদের প্রতি প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে—এই দুই বিষয়কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন করছে। ইউনিসেফ আজ এক বিবৃতিতে জানিয়েছে যে এই প্রচারের লক্ষ্য হল প্রাপ্তবয়স্কদের নিজেদের শৈশবের অভিজ্ঞতার সঙ্গে পুনরায় যুক্ত করা এবং বর্তমানের শিশুদের প্রতি সমর্থন প্রতিশ্রুতিবদ্ধ করা।

৩ / ৪
'এই আলোকসজ্জা মানুষকে কৌতূহলী করবে এবং প্রতিটি শিশুর জন্য শান্তি, সুযোগ, সমতা, নিরাপত্তা, মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে,' বলেছেন ইউনিসেফের পশ্চিমবঙ্গের প্রধান ড. মনজুর হোসেন। তিনি আরও বলেছেন, 'এটি শিশুদের অধিকার নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দেবে।

৪ / ৪
এই উপলক্ষে, ইউনিসেফ পশ্চিমবঙ্গ আজ বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের সঙ্গে একটি বৈঠক করেছে। যেখানে শিশুদের সম্ভাবনাময় ভবিষ্যৎ এবং তাদের অধিকার সমুন্নত রাখতে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়।

```