
শেষ আপডেট: 5 October 2023 14:52
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার, ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। প্রথমদিন গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে নামছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রায় দেড়মাসের এই ক্রিকেট বিশ্বযুদ্ধ শেষ হবে ১৯ নভেম্বর। যেখানে মোট ১০টি দলের মধ্যে খেলা হবে। আর টুর্নামেন্ট শেষে যারা জিতবে, তাঁদের হাতেই উঠবে বিশ্বকাপের সেই মূল্যবান ট্রফি। যা এখন পাখির চোখ প্রত্যেকটি দলের। আর এই ট্রফি কী কী দিয়ে তৈরি, এর ওজন কত, এছাড়াও বিজয়ী দলের পুরস্কারমূল্য কত—এই সবকিছু নিয়েই আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। সেগুলোই জেনে নেওয়া যাক—