.webp)
শেষ আপডেট: 3 September 2024 17:40
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললেই লোকজনের ঘুরতে যাওয়ার ছবি, তার উপর বৃষ্টি, আবার হাতে নেই তেমন সময়ও। কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? আপনার বাড়ির কাছেই রয়েছে পাহাড়, মিলবে ঝর্নাও। টুক করে টিকিট কাটুন আর হাওড়া থেকে উঠে পড়ুন বারবিলের ট্রেনে। ২ রাত ৩ দিনের জন্য আপনার সঙ্গী হোক কেওনঝড়ের ঝর্না, পাহাড়, জঙ্গল আর সবুজে ঘেরা রাস্তা। খরচাও সাধ্যের মধ্যেই।