.jpg)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিলেন ভুবনেশ্বর কুমার
শেষ আপডেট: 25 November 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো : আইপিএল মেগা অকশনে কার্যত জ্যাকপট লাগালেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। ১৫৬ শতাংশ বেশি স্যালারি দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে দলে নিয়েছে।
নিলাম অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২৫ নভেম্বর) নাম ওঠে ভুবির। পাওয়ার প্লে চলাকালীন তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা সকলেই জানে। আইপিএল টুর্নামেন্টে অধিকাংশ সময়ই তিনি সানরাইজার্স হায়দরাবাদ দলে কাটিয়েছেন।