
গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স
শেষ আপডেট: 14 January 2025 19:49
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের কোমর বাঁধতে শুরু করেছে।
গত বছর নভেম্বর মাসে এই টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হয়েছিল। সেইসময় অধিকাংশ ক্রিকেটারই নিজেদের দল-বদল করেছে। এই পরিস্থিতিতে কোন দল আসন্ন মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, তা নিয়ে ইতিমধ্যে উঠছে একাধিক প্রশ্ন। আসুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।