Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বছর শেষের ট্রিপের ঠিকানা খুঁজছেন? শীতের মরশুমে ঘুরুঘুরু মেজাজে সঙ্গী হতেই পারে এই ১০ জায়গা

বছরের শেষের দিকে চলে এলেও ঘোরাঘুরির মেজাজ কিন্তু একেবারেই শেষ হয়নি। 'দ্য ওয়ালে'র পাতায় রইল ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হওয়া ভারতের ১০টি ভ্রমণ গন্তব্য। 

বছর শেষের ট্রিপের ঠিকানা খুঁজছেন? শীতের মরশুমে ঘুরুঘুরু মেজাজে সঙ্গী হতেই পারে এই ১০ জায়গা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 October 2025 16:03

দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ, বর্ষা যাচ্ছি-যাব করছে। শীতের মরশুম এই এল বলে। বছরের শেষের দিকে চলে এলেও ঘোরাঘুরির মেজাজ কিন্তু একেবারেই শেষ হয়নি। বিদেশে ভ্রমণকারী ভারতীয়দের সংখ্যা দ্রুত বাড়লেও, দেশের ভেতরেই রয়েছে অসাধারণ সব গন্তব্য।

'দ্য ওয়ালে'র পাতায় রইল ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হওয়া ভারতের ১০টি ভ্রমণ গন্তব্য। এখান থেকেই বেছে নিতে পারেন আপনার পরের ছুটির ঠিকানা -

১ / ১০
পন্ডিচেরি: ফরাসি ছোঁয়ায় ভরপুর এই ছোট্ট শহরটি ভ্রমণকারীদের মুগ্ধ করে তার নিরিবিলি সৈকত, পাথর-বিছানো রাস্তা ও প্যাস্টেল রঙের বাড়িগুলির সৌন্দর্যে। ইয়োগা রিট্রিট, সমুদ্রতটের নির্জনতা আর ক্যাফে কালচার— পন্ডিচেরি যেন ফরাসি শান্তির ছোঁয়া এনে দেয় ভারতের বুকে।

২ / ১০
জয়পুর: 'পিঙ্ক সিটি' জয়পুর তার প্রাসাদ, দুর্গ, রঙিন বাজার ও রাজকীয় স্থাপত্যে ভরপুর। অ্যাম্বার ফোর্ট থেকে হাওয়া মহল— প্রতিটি স্থাপত্য যেন ইতিহাসের এক নতুন অধ্যায়। পাশাপাশি রাজস্থানি খাবারের স্বাদে ভরপুর জয়পুর পর্যটকদের কাছে চিরকাল আকর্ষণীয়।

৩ / ১০
হায়দরাবাদ: রাজকীয় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন— সেটাই হায়দরাবাদের আসল রূপ। বিখ্যাত বিরিয়ানি, ঐতিহাসিক চারমিনার ও রাজপ্রাসাদগুলির জন্য পরিচিত এই শহর আজ টেক পার্ক, ক্যাফে ও শপিং স্পটের দিক থেকেও সমৃদ্ধ।

৪ / ১০
লোনাভলা: মুম্বই ও পুনের কাছাকাছি এই হিল স্টেশনটি বর্ষার সময় যেন স্বপ্নপুরী হয়ে ওঠে। কুয়াশা ঢাকা পাহাড়, জলপ্রপাত আর মনোমুগ্ধকর ভিউপয়েন্টে ঘেরা লোনাভলা উইকএন্ড ট্রিপের জন্য সেরা গন্তব্যগুলির একটি।

৫ / ১০
চেন্নাই: তামিলনাড়ুর রাজধানী চেন্নাই তার সমুদ্রসৈকত, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং অতিথিপরায়ণতার জন্য বিখ্যাত। মেরিনা বিচের সূর্যোদয় দেখা, প্রাচীন মন্দির ভ্রমণ, ফিল্টার কফি আর ইডলি-দোসার স্বাদ নেওয়া— চেন্নাই ভ্রমণ মানেই এক অনন্য অভিজ্ঞতা।

৬ / ১০
ঋষিকেশ: গঙ্গার তীরে, হিমালয়ের কোলে অবস্থিত ঋষিকেশ ভারতের 'যোগ' রাজধানী। আধ্যাত্মিক শান্তি খুঁজে পেতে যেমন আসেন সাধকরা, তেমনই অ্যাডভেঞ্চারের খোঁজে আসেন রিভার র‍্যাফটিং প্রেমীরা। ত্রিবেণী ঘাটের সন্ধ্যার গঙ্গা আরতি ঋষিকেশ সফরের এক অবিচ্ছেদ্য অংশ।

৭ / ১০
উটি: 'হিল স্টেশনের রানি' নামে পরিচিত উটি বরাবরই পর্যটকদের প্রিয়। নীলগিরি পাহাড়ে ঘেরা এই জায়গা তার ঠান্ডা আবহাওয়া, চা বাগান, নীল হ্রদ ও টয় ট্রেনের যাত্রার জন্য বিখ্যাত। প্রকৃতি ও প্রশান্তি খুঁজে নেওয়ার আদর্শ জায়গা।

৮ / ১০
দিল্লি: ভারতের ইতিহাস ও আধুনিকতার একসঙ্গে মেলবন্ধন ঘটেছে দিল্লিতে। লালকেল্লা, হুমায়ুনের সমাধি-সহ অসংখ্য স্থাপত্য নিদর্শন, ব্যস্ত বাজার, আর্ট গ্যালারি, ফুড ক্যাফে— সবকিছু মিলিয়ে রাজধানী শহরটি বারবার টানে ভ্রমণপিপাসুদের।

৯ / ১০
মুম্বই: ভারতের মানুষের সবচেয়ে বেশি ঘুরতে আসা শহরগুলির একটি হল মুম্বই। সমুদ্রতট, ইতিহাস, দারুণ খাবার ও বলিউডের গ্ল্যামার— সব মিলিয়ে মুম্বই যেন এক জীবন্ত ক্যানভাস। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে মেরিন ড্রাইভ, চৌপাটির স্ট্রিট ফুড থেকে কোলাবার মার্কেট— মুম্বই মানেই নিত্য নতুন অভিজ্ঞতা।

১০ / ১০
বেঙ্গালুরু: আইটি পার্ক ও স্টার্টআপের শহর বলে পরিচিত হলেও বেঙ্গালুরু কিন্তু ভ্রমণপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তার মনোরম আবহাওয়া, জমজমাট ক্যাফে কালচার এবং ছোট ছোট উইকএন্ড ট্রিপের অসংখ্য বিকল্পের জন্য বেশ ভাল একটা ডেস্টিনেশন হতে পারে বেঙ্গালুরু। কাছের নন্দী হিলসে ড্রাইভে যাওয়া হোক বা ওয়ান্ডারলা পার্কে অ্যাডভেঞ্চার— এই শহর কখনও নিরাশ করে না।

```