
বিরাট কোহলি এবং বাবর আজম
শেষ আপডেট: 13 January 2025 19:52
দ্য ওয়াল ব্য়ুরো : ভারত এবং পাকিস্তান, এই দুটো দেশের ক্রিকেটের জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। ভারত এবং পাকিস্তানের মধ্যে যখনই কোনও ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়, তখন দুই দেশের সমর্থকদের মধ্যেই হাইভোল্টেজ উত্তেজনা দেখতে পাওয়া যায়।
আগামী ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ফের এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইব্রিড মডেলে এই ম্যাচ আয়োজন করা হবে। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া তাদের প্রত্যেকটা ম্যাচই সংযুক্ত আরব আমিরশাহীতে খেলবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে জেনে নেওয়া যাক, ভারত এবং পাকিস্তানের মধ্যে এই টুর্নামেন্টে রেকর্ড ঠিক কেমন।