
শেষ আপডেট: 15 April 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: সোমবার পয়লা বৈশাখের ঠিক আগের দিন কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখের সকাল থেকেই ভিড় জমে সেখানে। একে নববর্ষের শুরুর দিন লোকজন পুজো দিতে যায় কালীঘাটে, তাঁদের কাছে উপরিপাওনা অবশ্যই এই স্কাইওয়াক। কেমন দেখতে হল, ঠিক কীভাবে সাজানো হল, উপর থেকে নীচের দিকটা বা আশপাশ কেমন লাগছে, সেসব কৌতুহল নিয়েই তাই এসেছিলেন তাঁরা। পৌঁছেছিল দ্য ওয়ালও।