.webp)
ইস্টবেঙ্গল ডিফেন্ডার হিজাজি মাহের
শেষ আপডেট: 10 November 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (৯ নভেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এসসি। এই ম্য়াচটা গোলশূন্য ড্র হয়েছে। কিন্তু, গোটা ম্য়াচে লাল-হলুদ ফুটবলাররা যেভাবে খেললেন, তা অবশ্যই প্রশংসনীয়।
ম্যাচের ২৮ মিনিটে জোড়া লাল কার্ড দেখেছিল ইস্টবেঙ্গল এফসি। বাকি ম্য়াচটা তাদের ৯ ফুটবলার নিয়েই খেলতে হয়েছে। ফলে অস্কার ব্রুজোঁকে দলের ডিফেন্স করতে হয়েছে অনেক বেশি শক্তিশালী। এই পরিস্থিতিতেই নিজের সেরা পারফরম্যান্সটা করে গেলেন হিজাজি মাহের।