
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 15 January 2025 17:04
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভ চলছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। শুরু হয়েছে ১৩ জানুয়ারি, সোমবার। প্রতি ১২ বছরে একবার এই মহাকুম্ভ হয়। এবার তার উপর পুণ্য মহাকুম্ভ। ১৪৪ বছর পর মহাযোগ। প্রয়াগরাজে গঙ্গার তীরে অমৃত কুম্ভের সন্ধানে দেশ-বিদেশ থেকে ছুটে এসেছেন কোটি কোটি মানুষ। তাঁদের মধ্যে যেমন রয়েছেন ভক্তের দল, তেমনই আছেন সাধু-সন্তরাও। তাঁদেরই মধ্যেই কয়েকজন ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।