Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিরে দেখা '২৬/১১'

১৫ বছর কেটে গেছে, ক্ষতর দাগও অনেকটা মিলিয়ে গেছে, মিলিয়ে যায়নি সেই দুঃস্বপ্নগুলো। 'লস্কর-ই-তইবা' দলের ১০ জন জঙ্গি ১৫ বছর আগে এই দিনেই ঢুকে পরে মুম্বইয়ে। পুরো শহরটাকে গ্রাস করে আতঙ্ক। চারদিন ধরে চলে জঙ্গিদের নিরীহ মানুষদের হত্যালীলা, প্রতিরক্ষা বাহিনী ও পুলিশের সঙ্গে এক ভয়ঙ্কর সংঘর্ষ। মোট ১৬৬ জন মারা যায় এই ভয়াবহ হামলায়। 

ফিরে দেখা '২৬/১১'

শেষ আপডেট: 26 November 2023 17:15

দ্য ওয়াল ব্যুরো: ১৫ বছর নেহাতই কম সময় নয়। প্রত্যেক বছর এই দিনটাতে অনেকেরই মনে পড়ে যায় বাণিজ্য নগরী 'মুম্বই'য়ের অভিজাত হোটেল 'তাজ'-এর ভেতর থেকে বেরিয়ে আসা কুণ্ডলী পাকানো কালো ধোঁয়ার দৃশ্য। মনে পড়ে যায় চারদিন ধরে চলতে থাকা দুঃস্বপ্নের স্মৃতিকে, মনে পড়ে যায় জঙ্গিদের গুলিতে নিহত নিথর দেহের দৃশ্য। মনে পড়ে যায় নিরীহ মানুষগুলোর আর্তনাদ, মনে পড়ে যায় জীবনের ঝুঁকি নিয়ে গ্রাউন্ড জিরো থেকে খবর পাঠানো সেই সাংবাদিকদের। 


```