
গঙ্গাসাগর মেলা। ছবি - শ্রেয়া দাশগুপ্ত
শেষ আপডেট: 15 January 2025 15:50
রেকর্ড ভিড়ের দাবি করা হয়েছে এবারের গঙ্গাসাগরে। ভক্তদের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে অনুমান করাই যায় যে, রেকর্ড হবেই। সোমবার বিকেল পর্যন্ত গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা প্রায় ৫৫ লক্ষ ছাড়িয়েছিল। মঙ্গলবার, অর্থাৎ আজ মকর সংক্রান্তি। এদিন পুণ্য স্নানের সময় সকাল ৬টা বেজে ৫৮ মিনিটে। তাই আজকের ভিড় আরও নজরকাড়া। সংখ্যাটা জানা যাবে বিকেলের পর। ছবিতে ছবিতে আপনিও ঘুরে ফেলুন সাগর তট।