
শেষ আপডেট: 10 February 2020 15:55
৯/১ প্রিমিয়ার অটোমোবাইল ১৯৬৪ থেকে ২০০০ সাল পর্যন্ত বানিয়েছিল প্রিমিয়ার পদ্মিনী নামের এই ফোর-সিটার গাড়িটি। এর নাম প্রথমে ছিল ফিয়াট-১১০০ ডিলাইট. ১৯৭৪ সালে এর নাম হয় প্রিমিয়ার পদ্মিনী[/caption]
[caption id="attachment_185387" align="aligncenter" width="798"]
৯/২ ইতালির মিলানে এর উৎপত্তি হলেও ভারতের বাজারে ল্যামব্রেটা স্কুটারের প্রতিপত্তি ছিল বিশাল। স্কুটারস ইন্ডিয়া লিমিটেড ভারতে বানানোর দায়িত্ব পেয়েছিল। কিন্তু ৯০ সাল নাগাদ কোম্পানীটি টু-হুইলারের জায়গায় থ্রি-হুইলার বানানো শুরু করায় ভারতের বাজার থেকে হারিয়ে যায় ফ্যামিলি স্কুটার ল্যাম্ব্রেটা।[/caption]
[caption id="attachment_185389" align="alignnone" width="800"]
৯/৩ একসময় ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ছিল ইয়েজদি। গতির সঙ্গে ছিল বুক কাঁপানো আওয়াজ। রাস্তার লোক ঘুরে তাকাতে বাধ্য হতো। সবচেয়ে পপুলার মডেল ছিল ইয়েজদি 'রোড কিং'।[/caption]
[caption id="attachment_185385" align="aligncenter" width="1013"]
৯/৪ ১৯৮৪ সালে যাত্রা শুরু করে কনটেসা। থেকে যায় ২০০২ সালে। এই সময়কালে এমন হিন্দি সিনেমা ছিল না যেটায় নায়ক বা ভিলেনকে কনটেসা চড়তে দেখা যায়নি। এতটাই জনপ্রিয় ও ফ্যাশনেবল ছিল গাড়িটি।[/caption]
[caption id="attachment_185393" align="alignnone" width="1024"]
৯/৫ ইতালীয় কোম্পানী ভেসপা ও ভারতের কোম্পানী এলএমএল -এর যৌথ উদ্দ্যোগে তৈরি হয়েছিল জনপ্রিয় স্কুটার এলএমএল-ভেসপা।[/caption]
[caption id="attachment_185395" align="aligncenter" width="1209"]
৯/৬ ভারতের মফঃস্বল ও গ্রামাঞ্চলের মানুষদের সবচেয়ে পছন্দের মটোরসাইকেল ছিল রাজদূত। ফিল্মস্টার ধর্মেন্দ্র রাজদূতের বিজ্ঞাপনে আসতেন। তাঁর মতোই ম্যাচো লুক ছিল রাজদূতের।[/caption]
[caption id="attachment_185397" align="aligncenter" width="600"]
৯/৭ অ্যাম্বাসাডরের পরেই সম্ভবত ভারতের সবচেয়ে জনপ্রিয় ফোর-হুইলার ছিল মারুতি-৮০০। ১৯৮৪ সালে যাত্রা শুরু করে যাত্রা থামে ২০১৪ সালে এসে। ভারতে প্রায় ২৬ লক্ষেরও বেশি মারুতি-৮০০ বিক্রি হয়েছিল।[/caption]
[caption id="attachment_185399" align="aligncenter" width="1200"]
৯/৮ ইতালির কোম্পানি পিয়াজ্জিও থেকে লাইসেন্স নিয়ে কাইনেটিক কোম্পানি ভারতের বাজারে আনে ৫০ সিসির এই জনপ্রিয় মোপেড 'লুনা'। ভারতের শহর ও মফঃস্বলের গৃহিনীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এই মোপেডটি।[/caption]
[caption id="attachment_185412" align="alignnone" width="600"]
৯/৯ বুলেটের নির্মাতা রয়াল এনফিল্ড জার্মান সংস্থা জুন্ডাপ্পের সঙ্গে যৌথভাবে বানিয়েছিল ৫০ সিসির বাইক এক্সপ্লোরার। বাইকটি জনপ্রিয় হয়েছিল, কিন্তু সমসাময়িক বাইকগুলির সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারেনি।[/caption]