Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অতল জলের আহ্বান, চিনে নিন কিছু বিস্ময়কর স্থান

ক্যানকান আন্ডার ওয়াটার মিউজিয়াম (মেক্সিকো) [caption id="attachment_187923" align="aligncenter" width="776"] মেক্সিকোর সমুদ্রের তলদেশে থাকা প্রবাল-প্রাচীরে ৪৭০ টি স্ট্যাচু নিয়ে গড়ে তোলা হয়েছে এক অত্যাশ্চর্য মিউজিয়াম। বিশাল এলাকা জুড়ে সমুদ্রে

অতল জলের আহ্বান, চিনে নিন কিছু বিস্ময়কর স্থান

শেষ আপডেট: 19 February 2020 15:06

ক্যানকান আন্ডার ওয়াটার মিউজিয়াম (মেক্সিকো)

[caption id="attachment_187923" align="aligncenter" width="776"] মেক্সিকোর সমুদ্রের তলদেশে থাকা প্রবাল-প্রাচীরে ৪৭০ টি স্ট্যাচু নিয়ে গড়ে তোলা হয়েছে এক অত্যাশ্চর্য মিউজিয়াম। বিশাল এলাকা জুড়ে সমুদ্রের তলায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই মূর্তিগুলি। মেক্সিকোর প্রাচীন সভ্যতায় খুঁজে পাওয়া বিভিন্ন মূর্তির অনুকরণে পাথরে খোদাই করা হয়েছে এই মূর্তি গুলি।[/caption] [caption id="attachment_187924" align="aligncenter" width="920"] জলের তলায় থাকা বিভিন্ন মূর্তির গায়ে ধরা শ্যাওলা, প্রবালের পলিপের আস্তরণ মূর্তিগুলিকে খানিকটা ভয়াবহ করে তুলেছে।।পৃথিবীর বৃহত্তম কৃত্রিম প্রবাল-প্রাচীরও কিন্তু এখানেই।[/caption]

ইয়োনাগুনি মনুমেন্ট (জাপান)

[caption id="attachment_187925" align="aligncenter" width="610"] জাপানে, সমুদ্রের তলদেশের ডুবুরিদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হল ইয়নাগুনি মনুমেন্ট। পৃথিবীর সেরা সেরা ডুবুরিরা এই জায়গাটিতে আসতে ভয় পান। আপাতশান্ত জলের নিচে প্রচন্ড ক্ষ্যাপাটে স্রোতের কারণে। এখানে সমুদ্রের তলায় আছে এক পিরামিড আকৃতির বিশালকায় পাথর।[/caption] [caption id="attachment_187927" align="aligncenter" width="720"] হ্যামার হেড হাঙ্গরেরা অবিরাম ঘোরাফেরা করে রহস্যময় পাথরটিকে ঘিরে। একটা অতিকায় পাথরের ব্লক কেটে কোনও এক সময়ে মানুষ তৈরি করেছিল এই সামুদ্রিক পিরামিড। কিন্তু তারা কারা, কেন এবং কার জন্য এই অবিশ্বাস্য পিরামিড তৈরি হয়েছিল, সেই রহস্যের কিনারা আজও হয়নি।[/caption]

গ্রিন লেক (অস্ট্রিয়া)  

        [caption id="attachment_187929" align="aligncenter" width="720"] অস্ট্রিয়ার স্টিরিয়ায় অবস্থিত গ্রাম ট্রাগব। ভারি অদ্ভুত গ্রাম।যেটিকে ঘিরে আছে হচসওয়াব পর্বতশ্রেণী। শীতকালে প্রচুর বরফ পড়ে গ্রামটিতে। সেই বরফ বসন্তকালে গলে গেলে, গ্রামের গায়ে লাগানো লেক উপচে পড়ে গ্রামের একাংশ ডুবে যায়। জলের নিচে চলে যায় কিছু ঘরবাড়ি ,গাছ,পার্ক। নিচে দেখুন আরও ছবি, জানুন আরও তথ্য[/caption] [caption id="attachment_187930" align="aligncenter" width="900"] জলের নিচে সাজানো একটি গ্রাম। যেখানে বাড়িগুলিতে কিছুদিনের জন্য সংসার পাতে বিভিন্ন জলজ প্রাণী। আবার শীতের শুরুতে গ্রামটির জলে ডুবে থাকা অংশ জেগে ওঠে।[/caption]

লায়ন সিটি (চিন)

[caption id="attachment_187932" align="aligncenter" width="711"] চিনের জলবিদ্যুৎ তৈরি করার জন্য ইচ্ছা করেই এই সুপ্রাচীন শহরকে জলের নিচে ডুবিয়ে দেয় চিন। এই শহরটির আগের নাম ছিল শি চেঙ। চিনের পূর্বে অবস্থিত ঝেজিয়াং প্রদেশের এই শহরটি এক্সময় নিয়ন্ত্রণ করতো প্রদেশটির রাজনীতি ও অর্থনীতি। এখন শহরটি ঘুমিয়ে আছে ১৩২ ফুট জলের তলায় ৫৯ বছর ধরে। শহরটিকে আজ পৃথিবী চেনে পুবের-অ্যাটলান্টিস নামে।[/caption] [caption id="attachment_187933" align="aligncenter" width="740"] নিমজ্জিত শহরটির নাম এরকম হওয়ার কারণ শহরটিকে ঘিরে থাকা পাথরে খোদাইকরা পাঁচটি সিংহের মাথা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো পুরো শহরটাই প্রায় আস্ত এবং নিখুঁতভাবে জলের নিচে সংরক্ষিত হয়ে আছে।  ফোটোগ্রাফার ও পর্যটকরা ছবি তোলার জন্য নিয়মিত নামেন ডুবুরির পোশাক পরে।[/caption]

অ্যাবিসের যিশুখ্রিষ্ট (আমেরিকা)

[caption id="attachment_187935" align="alignnone" width="895"] ফ্লোরিডারর অ্যাডভেঞ্চার প্রিয় ডুবুরিরা এই জায়গাটিকে বলেন জলের নিচের জেরুজালেম। পেনিক্যাম্প স্টেট পার্কের অন্তর্গত এই সামুদ্রিক যিশুর আশেপাশে সামুদ্রিক মাছেদের লুকোচুরি মুগ্ধ করে স্কুবা ডাইভারদের।[/caption] [caption id="attachment_187938" align="aligncenter" width="1280"] গুইদো গ্যালেত্তির তৈরি করা ব্রোঞ্জের অতিকায় যিশু তাঁর প্রসারিত দুই হাত দিয়ে যেন সাগরের নিচে মহাজাগতিক রশ্মিকে আহবান করছেন।[/caption]

```