Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পৃথিবীর এই দশটি ভয়ংকর আগ্নেয়গিরি আজও আতঙ্কে রাখে স্থানীয় মানুষদের

[caption id="attachment_186246" align="aligncenter" width="960"] মাউন্ট সেন্ট হেলেন হল আমেরিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি। ওয়াশিংটনের স্কামানিয়া কাউন্টিতে অবস্থিত। ৮৮৩৬ ফুট উঁচু। ১৯৮০ সালে শেষ অগ্ন্যুৎপাতে  ৫৭ জন মারা গেলেও কয়েক হাজার কোটি ডলা

পৃথিবীর এই দশটি ভয়ংকর আগ্নেয়গিরি আজও আতঙ্কে রাখে স্থানীয় মানুষদের

শেষ আপডেট: 13 February 2020 11:08

[caption id="attachment_186246" align="aligncenter" width="960"] মাউন্ট সেন্ট হেলেন হল আমেরিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি। ওয়াশিংটনের স্কামানিয়া কাউন্টিতে অবস্থিত। ৮৮৩৬ ফুট উঁচু। ১৯৮০ সালে শেষ অগ্ন্যুৎপাতে  ৫৭ জন মারা গেলেও কয়েক হাজার কোটি ডলারের সম্পত্তি নষ্ট হয়েছিল।[/caption] [caption id="attachment_186247" align="alignnone" width="2048"]   ইউরোপের সর্ব্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হল এই, মাউন্ট এটনা । সিসিলি দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থিত। উচ্চতা ১০,৯২২ ফুট । রোমান কবি ভার্জিলের মতে এখানে  দেবতা  হেফায়েস্টাস বাস করেন। [/caption] [caption id="attachment_186251" align="alignnone" width="720"] ন্দোনেশিইয়ার পূর্ব জাভায় অবস্থিত এই ভয়ংকর আগ্নেয়েগিরি কেলুদ। ১৫৫৬ সালের অগ্ন্যুৎপাতে ১০০০০ জন প্রাণ হারিয়েছিলেন। ১৯১৯ সালের অগ্ন্যুৎপাতে প্রাণ হারিয়েছিলেন ৫১১০ জন। ২০১৪ সালের  ১৩ ফেব্রুয়ারি  শেষ  অগ্ন্যুৎপাত হয়েছিল। ছাই  গিয়ে পড়েছিল ৫০০ কিলোমিটার দূরে। [/caption] [caption id="attachment_186293" align="alignnone" width="700"] ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট  আগুঙ্গ।  উচ্চতা ৯৯৪৪ ফুট। ১৮৮২ সালে ৪০১১ জন প্রাণ হারিয়েছিলেন এর অগ্ন্যুৎপাতে। ১৯৬৩ সালে ১৫৮৪ জন প্রাণ হারিয়েছিলেন। ২০১৯ সালের ১৩ জুন শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল।[/caption] [caption id="attachment_186254" align="aligncenter" width="960"]  ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রার মধ্যকার সুন্দা প্রণালীতে অবস্থিত একটি আগ্নেয়গিরি ক্রাকাতোয়া। ১৮৮৩ সালের ২৬ ও ২৭ আগস্ট এই আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।  শোনা যায় বিস্ফোরণের শব্দ ৩১০০ কিলোমিটার দূরের অস্ট্রেলিয়ার পার্থ শহরে শোনা গিয়েছিল।  অগ্ন্যুৎপাতের ফলে ৩৬,৪১৭ জন লোক মারা  গিয়েছিলেন। দ্বীপের  তিনভাগের দুইভাগই নষ্ট হয়ে গিয়েছিল সেই বিস্ফোরণে।[/caption] হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত এই কিলাউই আগ্নেয়গিরি। শেষ অগ্ন্যুৎপাত হয়েছে ২০১৮ সালে। উচ্চতা ৪০৯১ ফুট। প্রচুর মানুষের মৃত্যুর জন্য দায়ী এই আগ্নেয়গিরি। পৃথিবীর অন্যতম বৃহৎ আগ্নেয়গিরি এই মাওনা লোয়া। হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। উচ্চতা ১৩৬৭৯ ফুট। শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ১৯৮৪ সালের মার্চ ও এপ্রিল মাসে। আফ্রিকার কঙ্গোতে অবস্থিত এই ভয়াবহ আগ্নেয়গিরি মাউন্ট নাইরাগোঙ্গো । ২০০২ সালের অগ্ন্যুৎপাতে প্রচুর মানুষ মারা যান,। দেড় লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন।  [caption id="attachment_186271" align="aligncenter" width="900"] ফিলিপিনসে অবস্থিত এই ভয়াবহ ঘাতক মায়ন আগ্নেয়গিরি। উচ্চতা ৮০৮১ ফুট।শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ২০১৮ সালে। ১৮১৪ সালের অগ্ন্যুৎপাতের ফলে কাগসাওয়া শহরের কয়েক হাজার মানুষ কয়েকঘন্টার মধ্যে প্রাণ হারিয়েছিলেন।  ১৮৯৭ সালে  প্রান হারান ১৩৩৫ জন।[/caption] [caption id="attachment_186277" align="aligncenter" width="2400"] ইকুয়েডরে অবস্থিত এই সক্রিয় আগ্নেয়গিরি  টুঙ্গুরাহুয়া। উচ্চতা ১৬৪৮০ ফুট। শেষ অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল ২০১৮ সালে, এখনও চলছে।[/caption]

```