বাজেট মডেল হোক বা প্রিমিয়াম ডিভাইস, জনপ্রিয় ব্র্যান্ডের ট্যাবলেটে মিলছে বিশাল ছাড়। চলুন দেখে নিই কোন কোন ব্র্যান্ড কী অফার দিচ্ছে।

শেষ আপডেট: 2 August 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের আগে উৎসবের আমেজে চমক দিল ফ্লিপকার্ট। ১ অগস্ট থেকে শুরু হওয়া 'ফ্রিডম সেল'-এ ট্যাবলেটপ্রেমীদের জন্য রয়েছে একাধিক চমকপ্রদ অফার। বাজেট মডেল হোক বা প্রিমিয়াম ডিভাইস, জনপ্রিয় ব্র্যান্ডের ট্যাবলেটে মিলছে বিশাল ছাড়। চলুন দেখে নিই কোন কোন ব্র্যান্ড কী অফার দিচ্ছে।

ওয়ানপ্লাস প্যাড লাইট: দাম ১৯,৯৯৯ , সেলে দাম ১২,৯৯৯ টাকা। ১১ ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর, ওয়াইফাই + ফোরজি, সব মিলিয়ে প্রথমবার ট্যাব কেনার জন্য দুর্দান্ত বিকল্প।

শায়োমি প্যাড ৭: দাম ৩৪,৯৯৯, সেল বিক্রি হচ্ছে ২১,৯৯৯ টাকায়। স্ন্যাপড্র্যাগন সেভেন এস Gen 3 চিপসেট ও ১১.২ ইঞ্চির ডিসপ্লে, এক কথায় পাওয়ার ইউজারদের জন্য আদর্শ।

রিয়ালমি প্যাড ২: আসল দাম - ২৮,৯৯৯ টাকা, সেলে দাম ১০,৭৪৯ টাকা। হেলিও জি৯৯ ও ১২০Hz রিফ্রেশ রেট, এটাই রিয়েলমির সর্বনিম্ন দাম এই বছর।

এসার ইকোনিয়া ট্যাব: আসল দাম ২৮,৯৯৯ টাকা, সেলে দাম - ২২,৯৯৯ টাকা। বিল্ট-ইন কিবোর্ড ও স্টাইলাস সহ ১১.৫ ইঞ্চির স্ক্রিন, প্রোডাক্টিভিটি-ফোকাসড ইউজারদের জন্য আদর্শ।

রেডমি প্যাড এসই: দাম ১৯,৯৯৯ টাকা, সেলে দাম ১১,৩৯৯ টাকা। ৮জিবি ব়্যাম ও স্ন্যাপড্র্যাগন চিপসেট রয়েছে এতে। বাজেট সেগমেন্টের ‘বেস্টসেলার’ এটি।

ওয়ানপ্লাস প্যাড গো: আসল দাম ১৯,৯৯৯ টাকা, সেলে দাম ১৪,৯৯৯ টাকা। ১১.৩৫ ইঞ্চির বড় স্ক্রিনে মাল্টিটাস্কিং ও ভিডিও স্ট্রিমিং, মিড-রেঞ্জে পছন্দের তালিকায়।

অ্যাপেল আইপ্যাড এ১৬: ৩৪,৯০০ টাকা আসল দাম, ফ্লিপকার্টের সেলে দাম ৩১,৯৯০ টাকা। ওয়াইফাই ও ৫জি সাপোর্ট-সহ অ্যাপেলের প্রিমিয়াম ট্যাবলেটে দামে সাড়ে তিন হাজারের ছাড়।

রিয়ালমি প্যাড ২ এলটিই: দাম ২৮,৯৯৯ টাকা, সেলে দাম ১২,১৪৯ টাকা। ৮জিবি ব়্যাম ও ২৫৬জিবি স্টোরেজ-সহ এলটিই ভার্সান, যাঁরা চলাফেরার মধ্যে ট্যাব ব্যবহার করেন, তাঁদের জন্য উপযুক্ত।

পোকো প্যাড ৫জি: আসল দাম ৩০,৯৯৯ টাকা, সেলে দাম ১৮,৯৯৯ টাকা। স্ন্যাপড্র্যাগন ৭এস Gen 2 ও ১২.১ ইঞ্চির বড় ডিসপ্লে, স্পিড ও এন্টারটেনমেন্টের জন্য আদর্শ।

ওপ্পো প্যাড এসই: দাম ১৪,৯৯৯ টাকা, সেলে দাম ১১,৯৯৯ টাকা। Helio G100 ও ৮জিপি ব়্যাম-সহ এই ট্যাবলেট এখন তার সর্বনিম্ন দামে।

লেনোভো ট্যাব প্লাস: আসল দাম ৩২,০০০ টাকা, সেলে দাম ১৪,৪৯৯ টাকা। ১১.৫ ইঞ্চির ডিসপ্লে, ৮৬০০ mAh ব্যাটারি ও Helio G99—৫০% ছাড়ে এই ট্যাব এখন লেনোভোর বেস্টসেলার।