গত বছর অক্টোবরে মোহর-দুর্নিবার জানিয়েছিলেন সুখবর। তবে সন্তানের জন্মের পরে কোনও পোস্ট বা ছবি ছিল না এতদিন। শেষে সামনে এল তা। জানা গেল ছেলের নামও, ধিয়ান।

দুর্নিবারের ছেলে।
শেষ আপডেট: 28 July 2024 19:27
দ্য ওয়াল ব্যুরো: প্রথম স্ত্রী মীনাক্ষীর সঙ্গে বিচ্ছেদের পরে গত বছর মার্চ মাসে ফের বিয়ে করেছিলেন গায়ক দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেন তিনি। এর পরে চলতি বছরের ফেব্রুয়ারিতেই কোলে এসেছে সন্তান। অবশেষে ছেলের ৬ মাস হওয়ার পরে ছবি প্রকাশ করলেন গায়ক।
গত বছর অক্টোবরে মোহর-দুর্নিবার জানিয়েছিলেন সুখবর। তবে সন্তানের জন্মের পরে কোনও পোস্ট বা ছবি ছিল না এতদিন। শেষে সামনে এল তা। জানা গেল ছেলের নামও, ধিয়ান।