
শেষ আপডেট: 4 December 2023 16:45
দ্য ওয়াল ব্যুরো: মটনের প্রতি বাঙালির ভালবাসা বেশ আন্তরিক। সে কষা হোক বা দো পেঁয়াজা বা পাতলা করে আলু দিয়ে ঝোল, সঙ্গে গরম ভাত হলে আর কিছু লাগে না। কিন্তু সবজি দিয়ে মটনের ঝোল এভাবে বানিয়ে খেয়েছেন কখনও! খেলে মুখে লেগে থাকতে বাধ্য। কোলেস্টেরল যতই বাড়ুক না কেন মটন থেকে বাঙালিকে বিচ্ছিন্ন করা মুশকিল। তাই শীতকালে একটু সবজি দিয়ে এভাবে মটনের ঝোল বানিয়ে খেতে পারেন।