কখনও কখনও জেনে বা অজান্তেই আমরা প্রয়োজনের চেয়ে বেশি নুন খেয়ে ফেলি। আর ঠিক এখানেই শুরু হয় সমস্যা- ব্লাডপ্রেশার বেড়ে যাওয়া, ফোলাভাব থেকে শুরু করে নানান স্বাস্থ্যঝুঁকি।
.jpg.webp)
নুন কম খাওয়ার উপকারীতা
শেষ আপডেট: 10 February 2026 17:06
দ্য ওয়াল ব্যুরো: আমাদের দৈনন্দিন খাবারে নুন একটি গুরুত্বপূর্ণ অংশ। কখনও কখনও জেনে বা অজান্তেই আমরা প্রয়োজনের চেয়ে বেশি নুন খেয়ে ফেলি। আর ঠিক এখানেই শুরু হয় সমস্যা- ব্লাডপ্রেশার বেড়ে যাওয়া, ফোলাভাব থেকে শুরু করে নানান স্বাস্থ্যঝুঁকি। তবে একটু সচেতন হয়ে নুন খাওয়া কমালেই শরীরের ভেতরে শুরু হয় একের পর এক ইতিবাচক পরিবর্তন।

নুন কম খাওয়া মানেই শরীরের জন্য বড় উপকার। সোডিয়াম কমলে শরীরে জল ধরে রাখার প্রবণতা কমে, ফলে ফোলাভাবও কম অনুভূত হয়।

পটাশিয়ামের মাত্রা বাড়ে। নুন কম খেলে শরীর স্বাভাবিকভাবেই পটাশিয়াম ধরে রাখতে পারে, যা হার্ট ও নার্ভের কাজের জন্য গুরুত্বপূর্ণ।

ওজন কমাতে সাহায্য করে। নুন কমানোতে ওজন হঠাৎ কমে না, তবে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে কার্যকর। কম নুন খাওয়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও ওজন কমানো, ডায়েট ও হার্টহেলথ- সব ক্ষেত্রেই লাভজনক।
.jpg)
মুখের স্বাদ বদলালেও অভ্যাস তৈরি হয়। প্রথমে খাবার কিছুটা ফিকে লাগলেও কয়েকদিনের মধ্যেই স্বাদগ্রহণ ক্ষমতা মানিয়ে নেয়।