
ফাইল চিত্র
শেষ আপডেট: 23 December 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো: ভেজালের দুনিয়া। প্রতিটি জিনিসে আজকাল ভেজাল। খাঁটি, আসল জিনিস পাওয়া খুবই মুশকিল। খাঁটি বলে দাবি করলেও তা সত্যিই আসল কি না তা বোঝার উপায় নেই। আমরা সকলেই তো আর সবকিছু জিনিস চিনি না বা জানি না। কিছু জিনিস না চিনলে, না জানলেও পরীক্ষা করে পরোখ করে নেওয়ার উপায় রয়েছে। সেই তালিকায় পড়ে মধু। এই শীতকালে বাড়িতে বড়দের হোক বা ছোটদের, মধুর প্রয়োজন হয়। সকলের বাড়িতেই মধু কম-বেশি থাকে। মধু খাঁটি কি না জেনে নিতে পারেন এই কয়েকটি পরীক্ষা করে।