Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বরফ দেখতে চাইলে এখনই বেরোন বাড়ি থেকে, দেশের কোথায় কোথায় স্নো ফল পাবেন?

বরফ দেখতে চান? প্রকৃতির সাদা চাদরে খেলে বেড়াতে চান? পৌঁছে যান এসব জায়গায়। 

বরফ দেখতে চাইলে এখনই বেরোন বাড়ি থেকে, দেশের কোথায় কোথায় স্নো ফল পাবেন?

দেশের নানা জায়গায় স্নো ফল

শেষ আপডেট: 8 January 2026 18:41

দ্য ওয়াল ব্যুরো: কনকনে ঠান্ডা দেশের প্রায় সর্বত্র। বরফ পড়া শুরু হয়ে গেছে সিকিম, মানালির মতো জায়গায়। এবার শীতের ঝোড়ো ইনিংস, বাদ যাচ্ছে না কোনও রাজ্যই। বরফ দেখতে চান? প্রকৃতির সাদা চাদরে খেলে বেড়াতে চান? পৌঁছে যান এসব জায়গায়। 

১ / ৫
এই মুহূর্তে দেশের যে পাঁচটি জায়গায় সক্রিয়ভাবে তুষারপাত চলছে, তার মধ্যে প্রথমেই নাম আসে জম্মু ও কাশ্মীরের সোনমার্গ (Sonamarg)। ‘মেডো অফ গোল্ড’ নামে পরিচিত এই উপত্যকা জানুয়ারির শুরু থেকেই তুষারঝড়ে ঢেকে গেছে। রাস্তা, ঘাসে মোড়া ঢাল, দূরের পাহাড়—সবই এখন সাদা। কনিফার গাছের ডালে জমে থাকা বরফ আর জমাট নদীর ধার-সব মিলিয়ে সোনমার্গ এখন যেন পোস্টকার্ড।

২ / ৫
দ্বিতীয় স্থানে ভাদেরওয়াহ (Bhaderwah), ডোডা জেলার এই উপত্যকার উঁচু অংশে টানা তুষারপাত চলছে। গুলডান্ডা, পাঞ্জ নাল্লা আর ছাত্তারগাল্লা—সবক’টি অঞ্চলই প্রায় ৯,৫০০ ফুটের উপরে। পাহাড়ি রাস্তা আর বিস্তীর্ণ ঢাল জুড়ে বরফের আস্তরণ ভাদেরওয়াহকে বানিয়ে তুলেছে তুলনায় শান্ত, কিন্তু চোখজুড়োনো গন্তব্য।

৩ / ৫
কাশ্মীরের গুলমার্গ (Gulmarg) তো বরফের রাজা। ‘চিল্লাই কালান’ (Chillai Kalan) চলাকালীন এখানকার তাপমাত্রা থাকে শূন্যের অনেক নীচে। নিয়মিত তুষারপাতের ফলে স্কি ঢাল আরও মোটা বরফে ঢাকছে। হাঁটা, স্কিইং বা নিছক গরম চা হাতে বরফঝরা দেখা—গুলমার্গে শীত মানেই আলাদা মেজাজ।

৪ / ৫
হিমাচল প্রদেশের (Himachal Pradesh) উচ্চ পার্বত্য এলাকাও বাদ নেই। লাহৌল-স্পিতি (Lahaul-Spiti), কিন্নৌর (Kinnaur), ছাম্বা (Chamba), মানালি (Manali)-সব জায়গাতেই হালকা থেকে মাঝারি তুষারপাত চলছে। তাবো (Tabo), খোক্সর (Khoksar)-এর মতো জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেছে। নীচের শহরগুলো শুকনো থাকলেও, উপরের পাহাড়ে সকাল মানেই বরফে মোড়া দৃশ্য।

৫ / ৫
উত্তরাখণ্ডের (Uttarakhand) উঁচু ঢালেও ফিরছে সাদা রূপ। পিথোরাগড় (Pithoragarh), উত্তরকাশী (Uttarkashi), চামোলি (Chamoli)—৩,২০০ মিটারের উপরের অংশে তুষারপাতের সম্ভাবনা বাস্তব হয়ে উঠেছে। কেদারনাথ (Kedarnath)-এ ইতিমধ্যেই দ্বিতীয় দফা তুষারপাত হয়েছে। জানুয়ারির শুরুতেই এই বরফ উত্তরাখণ্ডের পাহাড়কে আবারও ফিরিয়ে দিয়েছে সেই চেনা শীতের জৌলুস।

```