
শেষ আপডেট: 5 May 2023 12:31
বৈশাখী পূর্ণিমায় (Buddha Purnima) তাঁর জন্মোৎসব। তাঁকে তিব্বতী ধারায় পুজোর রীতি প্রচলিত উত্তরবঙ্গের (Buddha Purnima in North Bengal) সর্বত্র। তিনি মহামানব, বুদ্ধদেব। তাঁর জন্মতিথি বুদ্ধপূর্ণিমায় কার্শিয়ং থেকে শিলিগুড়ির গুম্ফা ও উপাসনালয়গুলি যদি ঘুরে দেখা যায়, তবে তা যে কেবল পুণ্য অর্জন তাই নয়, সেই সঙ্গেই এক অভিনব অভিজ্ঞতা আরোহণও বটে।
তিব্বতীদের বৌদ্ধ ধর্ম নিয়ে কৌতূহল আছে অনেকেরই। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল, বহুশ্রুত 'দালাই লামা' (Dalai Lama) শব্দদ্বয়ের উৎপত্তি তিব্বতী সংস্কৃতি ও ইতিহাস থেকে। 'লামা' শব্দটির তিব্বতী অর্থ আধ্যাত্মিক গুরু। আর এই সম্প্রদায়ের একটি নিজস্ব প্রদীপ থাকে যেটা ঘি ও কর্পূর দিয়ে জ্বালানো হয় এবং স্থানীয় ভাষায় এই দীপগুলি 'ধুপোরো' নামে পরিচিত।
বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য জানতে দেখুন এই দশ ঐতিহাসিক জায়গা
তাই প্রত্যেক গুম্ফার ভিতরে মূল বেদিতে দেবতার উদ্দেশ্যে অসংখ্য এরকম দীপ জ্বালানো হয়, কিন্তু কিছু গুম্ফার বাইরেও নির্দিষ্ট ঢাকা দেওয়া বেদী থাকে এই দীপ নিবেদনের জন্য। এই বৈশাখী পূর্ণিমায় উত্তরবঙ্গের (Buddha Purnima in North Bengal) কিছু প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রইল কতকগুলি বিশিষ্ট গুম্ফার ও তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির নিদর্শনের ছবি রইল, সঙ্গে রইল তথাগতের প্রতি সশ্রদ্ধ প্রণাম।