
শেষ আপডেট: 13 December 2023 15:54
দ্য ওয়াল ব্যুরো: ৫ বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালে ১৪ এপ্রিল চারহাত এক হয় রণবীর আলিয়ার। কাপুর পরিবারের বারান্দায় কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে হয় তাঁদের। বিয়েতে তেমন টাকা খরচ করেননি এই তারকা দম্পতি। কিন্তু আয়ের দিক থেকে দেখলে বলিউডে আলিয়া এবং রণবীর দুজনেই তালিকার প্রথম সারিতে রয়েছেন। দুজনেরই রয়েছে বিপুল সম্পত্তি।