Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ওভারওয়েট টু ফিট: বলিউড তারকাদের নজরকাড়া ফিটনেস জার্নি, অনুপ্রেরণা হতে পারে আপনারও

আজ যাঁদের ফিট শরীর দেখে অনেকে অনুপ্রাণিত হন, তাঁদের অনেকেই কেরিয়ারের শুরুতে ছিলেন ওভারওয়েট। পরিশ্রম, শৃঙ্খলা আর দীর্ঘমেয়াদি ফিটনেস রুটিনে তাঁরা বদলে ফেলেছেন নিজেকে। দেখে নিন সেই সব বলিউড তারকাদের, যাঁরা উল্লেখযোগ্য ওজন কমিয়ে ফিটনেসের উদাহরণ তৈরি করেছেন।

ওভারওয়েট টু ফিট: বলিউড তারকাদের নজরকাড়া ফিটনেস জার্নি, অনুপ্রেরণা হতে পারে আপনারও

শেষ আপডেট: 23 January 2026 15:43

দ্য ওয়াল ব্যুরো: ওবেসিটি আজ ভারতের বহু মানুষের বাস্তব সমস্যা। অতিরিক্ত মেদ থেকে বাড়ে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো নানা জটিল অসুখের ঝুঁকি। তবে এই সমস্যা শুধু সাধারণ মানুষের নয়, বলিউডের বহু তারকাও একসময় ওজনজনিত সমস্যায় ভুগেছেন। আজ যাঁদের ফিট শরীর দেখে অনেকে অনুপ্রাণিত হন, তাঁদের অনেকেই কেরিয়ারের শুরুতে ছিলেন ওভারওয়েট।

পরিশ্রম, শৃঙ্খলা আর দীর্ঘমেয়াদি ফিটনেস রুটিনে তাঁরা বদলে ফেলেছেন নিজেকে। দেখে নিন সেই সব বলিউড তারকাদের, যাঁরা উল্লেখযোগ্য ওজন কমিয়ে ফিটনেসের উদাহরণ তৈরি করেছেন।

১ / ৯
আদনান সামি: জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির ওজন ঝরানো নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। একসময় তাঁর ওজন ছিল ২০৬ কেজি। মাত্র এক বছরে ১৩০ কেজির বেশি ওজন কমিয়েছেন তিনি।

২ / ৯
সোনম কাপুর: প্রথম ছবি 'সাওয়ারিয়া' সই করার আগে ফ্যাশন আইকন সোনম কাপুরের ওজন ছিল প্রায় ৮৬ কেজি ওজন। বলিউডে আসার আগে প্রায় ৩০ কেজি ওজন কমান তিনি।

৩ / ৯
ভূমি পেডনেকর: 'দম লাগাকে হাঁইসা' ছবির চরিত্রের প্রয়োজনে ৭২ কেজি ওজন বাড়িয়েছিলেন ভূমি। পরে এক মাসে ২৭ কেজি ওজন কমিয়ে পরবর্তী ছবির জন্য নিজেকে তৈরি করেন।

৪ / ৯
জ্যাকি ভাগনানি: প্রথম ছবি 'কাল কিসনে দেখা'র আগে জ্যাকির ওজন ছিল প্রায় ১৩০ কেজি। দুই বছরের কঠোর ডায়েট ও ব্যায়ামে প্রায় ৬০ কেজি ওজন কমান।

৫ / ৯
আলিয়া ভাট: 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'–এ আত্মপ্রকাশের আগে আলিয়া ছিলেন বেশ গোলগাল। ছবির জন্য তিনি প্রায় ১৬ কেজি ওজন কমান।

৬ / ৯
পরিণীতি চোপড়া: বলিউডে আসার আগে পরিণীতির ওজন ছিল বেশ বেশির দিকে। তবে তিনি আত্মবিশ্বাস হারাননি। নিয়মিত ব্যায়াম ও ডায়েটে নিজেকে ফিট করে তোলেন।

৭ / ৯
করিনা কাপুর খান: 'টশন' ছবিতে ‘সাইজ জিরো’ লুক নিয়ে চর্চায় আসেন করিনা। তার আগে 'ডন'–এর সময় তাঁর ওজন বেড়েছিল। বর্তমানে তিনি সুস্থ জীবনযাপন ও ফিটনেসের উদাহরণ হয়ে উঠেছেন, বিশেষত নতুন মায়েদের কাছে।

৮ / ৯
সোনাক্ষী সিনহা: 'দাবাং'–এ ‘রাজ্জো’ হওয়ার আগে সোনাক্ষী প্রায় ৩০ কেজি ওজন কমান। ফিট বা ওভারওয়েট - দুই অবস্থাতেই তাঁর আত্মবিশ্বাস নজর কেড়েছে।

৯ / ৯
অর্জুন কাপুর: 'ইশাকজাদে'তে সিক্স প্যাক অ্যাবস দেখা গিয়েছিল অর্জুনের। এককালে সেই অভিনেতারই ওজন ছিল প্রায় ১৩০ কেজি। ডেবিউয়ের আগে কঠোর ফিটনেস রুটিনে নিজেকে বদলে ফেলেন অর্জুন।

```