
ফাইল চিত্র
শেষ আপডেট: 17 September 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ১০০ দিন পূর্ণ হল তৃতীয় মোদী সরকারের। গত ১০০ দিনে সরকারের কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড পেশ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দেশের অভ্যন্তরীণ, বাহ্যিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে এই সরকার সফল বলেও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক ঝলকে দেখে নেওয়া যাক ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনে ঠিক কী কী করল মোদী ৩.০।