Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমের গল্প ফুটে উঠুক কল্লোলিনীতে, জেনে নিন কলকাতায় প্রিওয়েডিং শ্যুটের এই জায়গাগুলো

যাঁরা হাতে হাত রেখে এই শহরেই প্রেমের আর চুমুর দিব্যি দিয়ে বাকি জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করেছেন তাঁরা প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই শহরকেই বেছে নিতে পারেন। সর্বংসহা এই শহরের আদর গায়ে মেখে স্মরণীয় করে রাখতে পারেন বিবাহের প্রাক-মুহূর্ত।

প্রেমের গল্প ফুটে উঠুক কল্লোলিনীতে, জেনে নিন কলকাতায় প্রিওয়েডিং শ্যুটের এই জায়গাগুলো

শেষ আপডেট: 8 November 2023 16:26

দ্য ওয়াল ব্যুরো: 'তুমিও হেঁটে দেখো কলকাতা'...

কলকাতা ‘আনন্দ নগরী’, কলকাতা ‘মিছিল নগরী’। আরও আরও অনেক কাঁটা আর পালক জুড়ে আছে সাড়ে তিনশ বছরের এই শহরের মুকুটে। তবু আজও এই কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। তার সঙ্গে হেঁটে চলেছে অজস্র মানুষ স্রোতের মতো। জীবনের জন্য, জীবিকার জন্য, স্বাধীনতার জন্য, একটু সুখ খোঁজার জন্য। হেঁটেছে, হেঁটে চলেছে অগুণতি যুগল প্রেমের জন্যও। 

সেই প্রেম যখন বিয়ের আঙিনায় পৌঁছে যায় তখনও কল্লোলিনী তিলোত্তমা ছায়াসুনিবিড় শান্তির নীড় হয়ে থেকে যায় তাঁদের জীবনে। প্রেমের উচ্চারণে অনুক্ত থেকেও জীবন্ত হয়ে থাকে শহরের অজস্র চিহ্ন। যাঁরা হাতে হাত রেখে এই শহরেই প্রেমের আর চুমুর দিব্যি দিয়ে বাকি জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করেছেন তাঁরা প্রি-ওয়েডিং শ্যুটের জন্য এই শহরকেই বেছে নিতে পারেন। সর্বংসহা এই শহরের আদর গায়ে মেখে স্মরণীয় করে রাখতে পারেন বিবাহের প্রাক-মুহূর্ত।     

কোথায় যাবেন প্রি-ওয়েডিং শ্যুটের জন্য?   


```