
শেষ আপডেট: 26 June 2020 02:44
উত্তর মেরুর হাড়কাঁপানো ঠাণ্ডায় পর্যটক আকাশে ছুঁড়ে দিয়েছেন ফুটন্ত কফি। জলের কণা নিমেষে পরিণত হয়েছিল তুষারকণায়। পড়ন্ত সূর্য্যের আলোয় সৃষ্টি হয়েছিল এক অবিশ্বাস্য দৃশ্যের।[/caption]
জাপানের দ্বিতীয় বৃহত্তম আগ্নেয়গিরি ওনাটাকের অগ্ন্যুৎপাতের ছাইতে ঢেকে যাওয়া এক বৌদ্ধ মন্দির। বিবর্ণ প্রকৃতির মাঝে পর্যটকেরা রঙিন ফুল হয়ে ফুটে উঠেছেন।[/caption]
[caption id="attachment_228018" align="aligncenter" width="993"]
নিউ ইয়র্কের রাস্তার দু'পাশে থাকা দুই পরিবেশ। আসল জঙ্গল ও কংক্রিটের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে বিভ্রান্ত বুঝি রাস্তাটাই।[/caption]
[caption id="attachment_228019" align="aligncenter" width="1000"]
আইসল্যান্ডের তুষারমরুতে জেগে উঠেছে আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হওয়া কালো মেঘের বুকে ঝলকাচ্ছে বিদ্যুৎ।[/caption]
[caption id="attachment_228021" align="aligncenter" width="1000"]
গোলাপি ফ্লেমিঙ্গোর দল নিজেদের অজান্তেই সৃষ্টি করেছে অতিকায় এক ফ্লেমিঙ্গোর অবয়ব। মেক্সিকোর ইউকাটান পেনিনসুলাতে তোলা এই ছবি বিস্মিত করেছে দর্শকদের।[/caption]
[caption id="attachment_228027" align="alignnone" width="1000"]
এক ফোঁটা মধুর চারপাশে ভিড় করা পিঁপড়েরা নিজের অজান্তেই এঁকে ফেলেছে পাতার চোখ।[/caption]
[caption id="attachment_232363" align="alignnone" width="722"]
হ্রদের জলে মাছ শিকার করার আগের মুহুর্তে বল্ড ইগল। উল্কাগতিতে নেমে এসেছে পাশের ফার গাছ থেকে।[/caption]
[caption id="attachment_233420" align="alignnone" width="995"]
বরফ জমা হ্রদের ওপর থেকে নীচে আলো ফেলার পর তৈরি হয়েছিল এই অবিশ্বাস্য দৃশ্যটি। সন্ধ্যা নামার মুহুর্তে। দূর আকাশে তখনও ছিল অস্তরবির রক্তরাগ।[/caption]