
ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা
শেষ আপডেট: 15 October 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো: অজয় জাদেজা। ভারতীয় ক্রিকেটের এই 'পোস্টার বয়' একটা সময় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে তাঁর বর্ণাঢ্য কেরিয়ার অচিরেই ম্য়াচ গড়াপেটায় কালিমালিপ্ত হয়। সম্প্রতি জামনগর রাজ পরিবারের উত্তরাধিকারী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। জাম সাহেব শত্রুশল্যসিংজি একটি চিঠি লিখে অজয় জাদেজাকে তাঁর 'ওয়ারিশ' ঘোষণা করে গিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পরই চারদিকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। অনেকেই জানতে চাইছেন, রাজ পরিবারের সদস্য হওয়ার পর এই ভারতীয় ক্রিকেটারের মোট সম্পত্তির পরিমাণ মোট কত দাঁড়াল? আসুন, সেটাই জেনে নেওয়া যাক।