
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 10 May 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর-সহ সীমান্তবর্তী একাধিক জায়গায় শনিবার ফের উসকানিমূলক হামলা চালিয়েছে পাকিস্তান। টার্গেট করা হচ্ছে লোকালয়কে। জম্মুর একাধিক এলাকা পাক সেনার গুলিতে ক্ষতিগ্রস্থ। সূত্র বলছে, গতরাতে পাঞ্জাবের ফিরোজপুর জেলার একটি গ্রামে পাকিস্তানি ড্রোন হামলায় জখম হন একই পরিবারের তিন সদস্য। জানা যাচ্ছে, পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।