
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 16 September 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে সারলেন অদিতি রাও হায়দারী। কাছের মানুষজনকে সঙ্গে নিয়ে সোমবার সকালে তেলেঙ্গানার ৪০০ বছর পুরনো এক মন্দিরে পার্টনার সিদ্ধার্থ সূর্যনারায়ণের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। দু'জনেই বিয়ের খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় পোশাকে অপূর্ব লাগছিল এই তারকা দম্পতিকে।