
শেষ আপডেট: 15 December 2023 13:16
দ্য ওয়াল ব্যুরো: শীতকালে আপনার বাড়ির ছাদেও নিশ্চয় আমলকি কেটে শুকোতে দেওয়া হয়! অথবা কোনও একদিন ট্রেনে বাসে যেতে যেতে টক ঝাল পাঁচ টাকার আমলকির প্যাকেট কিনে খেয়েছেন নিশ্চয়। বা বাড়িতে বানানো আমলকি সেদ্ধ, একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচালঙ্কা দিয়ে মেখে গরম ভাতের সঙ্গেও খেয়েছেন কেউ কেউ।
শুধু শীতকাল বলে নয়, সারা বছরের জন্যই অন্যতম উপকারী ফল হল এই আমলকি। নানান ভাবে নানা কিছু বানানো যেতে পারে এই ফল দিয়ে। তাই আপনার জন্য রইল আমলকির কিছু মুখরোচক রেসিপি।