
শেষ আপডেট: 30 July 2023 13:02
দ্য ওয়াল ব্যুরো: হলিউডের প্রথম সারির পরিচালকদের নিয়ে কথা বলতে গেলে একেবারে শুরুর দিকেই মাথায় আসে ক্রিস্টোফার নোলানের নাম (5 best films of Christopher Nolan)। কম বাজেটে বাস্তব-পরাবাস্তব-কল্পবিজ্ঞানের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। মাত্র ৭ বছর বয়সে বাবার সুপার-৮ ক্যামেরা দিয়ে নিজে নিজেই স্বল্প দৈর্ঘ্যের ছবি বানানো দিয়ে সিনেমা-শিল্পে হাতেখড়ি।সেখান থেকে এখন হলিউডের অন্যতম 'হিট মেশিন' তিনি। দেশ হোক বা বিদেশ, তাঁর ছবি মানেই হল হাউসফুল। তাঁর পরিচালনায় গত সপ্তাহেই মুক্তি পেয়েছে পরমাণু বোমার জনক বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের (J. Robert Oppenheimer) জীবনীভিত্তিক ছবি 'ওপেনহাইমার', যা ইতিমধ্যেই উন্মাদনা তৈরি করেছে সিনেপ্রেমীদের মধ্যে। মুক্তির কয়েকদিনের মধ্যেই বিশ্বজুড়ে ২৫৫ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করে ফেলেছে ছবিটি।
আরও পড়ুন: কে এগিয়ে থাকবেন ডাক্তার না মুখ্যমন্ত্রী? উত্তর আজও অজানা