
দ্য গ্রেট খলির সঙ্গে রে মিস্টিরিও সিনিয়র
শেষ আপডেট: 21 December 2024 07:40
দ্য ওয়াল ব্যুরো : শোকের ছায়া নেমে এসেছে WWE বিশ্বে। মারা গেলেন মেক্সিকান কুস্তিগীর রে মিস্টিরিও সিনিয়র। WWE তারকা রে মিস্টিরিও জুনিয়রের কাকা তিনি। লুচা লিব্রের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন তিনি। পাশাপাশি ভবিষ্যতের রেসলার তৈরির ক্ষেত্রেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৭৬ সালে রেসলিংয়ে পেশাদার কেরিয়ার শুরু করেন রে মিস্টিরিও সিনিয়র। এই খেলায় প্রায় তিন দশক তিনি রাজত্ব করেছিলেন। একাধিক খেতাব জয় করেছিলেন তিনি। সবথেকে বড় কথা, নিজের ভাইপোকে এই খেলায় তিনি নিয়ে এসেছিলেন। প্রসঙ্গত, রে মিস্টিরিও জুনিয়র ইতিমধ্যে WWE দুনিয়ার 'বেতাজ বাদশা' হয়ে উঠেছেন। তিনি WWE চ্যাম্পিয়নশিপ জয় করার পাশাপাশি ২ বার হেভিওয়েট চ্যাম্পিয়নও হয়েছেন।
রে মিস্টিরিও সিনিয়রের দৈহিক উচ্চতা হয়ত খুব একটা বেশি ছিল না। কিন্তু, তিনি 'দ্য গ্রেট খলি' এবং জন সিনার মতো প্রখ্যাত কুস্তিগীরদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। তাঁর লড়াই করার টেকনিক বেশ আলাদা ছিল।
The Great Khali crushing Rey Mysterio's skull traumatized everyone back then pic.twitter.com/nF3ylJZyPc
— Wrestling Pics & Clips (@WrestleClips) April 19, 2024
কিন্তু, ঠিক কী কারণে তিনি মারা গিয়েছেন সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায়নি। এক সপ্তাহ আগেই তাঁর ভাই রবার্ট গুতিয়েরেজ মারা গিয়েছিলেন।
তবে একথা বলাই যায়, রে মিস্টিরিও সিনিয়রের প্রয়াণ পেশাদার কুস্তি তথা WWE জগতে এক অপূরণীয় ক্ষতি। মিস্টিরিও পরিবারে তাঁর উত্তরাধিকার বয়ে চলবে। আশা করা যায়, মিস্টিরিও সিনিয়রের এই অবদান আগামীদিনে WWE খেলাকে আরও সমৃদ্ধ করবে।