Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সিন্ধুর হবু বরকে চেনেন? জেনে নিন ভেঙ্কট দত্ত সাঁইয়ের যাবতীয় পরিচয়

সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয়ের পর পিভি সিন্ধু জানিয়েছিলেন, ২০২৮ সালে আয়োজিত অলিম্পিক্স টুর্নামেন্টের প্রস্তুতি তিনি শুরু করে দেবেন।

সিন্ধুর হবু বরকে চেনেন? জেনে নিন ভেঙ্কট দত্ত সাঁইয়ের যাবতীয় পরিচয়

পিভি সিন্ধু এবং ভেঙ্কট দত্ত সাঁই

শেষ আপডেট: 3 December 2024 12:15

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ব্যাডমিন্টন তারকা তথা ২ বার অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অনেকদিন ধরেই তাঁর ট্রফির খরা চলছিল। সম্প্রতি সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয়লাভ করে সেই খরা কাটিয়েছেন তিনি।

এই টুর্নামেন্টে সিন্ধু চিনের শাটলারকে ২১-১৪ এবং ২১-১৬  ব্যবধানে হারিয়েছেন। পাশাপাশি এই নিয়ে তৃতীয়বার তিনি মহিলাদের সিঙ্গলস খেতাব জয় করেন। সিন্ধুর বিয়ের ব্যাপারে তাঁর বাবা পিভি রামন্না যাবতীয় খবর শেয়ার করেছেন। প্রসঙ্গত, সিন্ধুর হবু স্বামীর নাম ভেঙ্কট দত্ত সাঁই।

কে এই ভেঙ্কট দত্ত সাঁই?

হায়দরাবাদ নিবাসী ভেঙ্কট দত্ত সাঁই পেশায় একজন আইটি কর্মী। তিনি পোসাইডেক্স টেকনোলজিস সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর। ভারতে এই সংস্থা ডেটা ম্যানেজমেন্টের কাজ করে। শীঘ্রই ভেঙ্কট দত্ত সাঁইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। দুজনের বিয়ের তারিখও পাকা হয়ে গিয়েছে।

কী বললেন সিন্ধুর বাবা?

সিন্ধুর বাবা পিভি রামন্না জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে বহুদিন ধরেই সম্পর্ক ছিল। কিন্তু, মাত্র মাসখানেক আগেই বিয়ের পাকা কথা হয়েছে। তিনি একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'আগামী জানুয়ারি মাস থেকে সিন্ধুর ব্যস্ত ব্যাডমিন্টন সূচি থাকবে। সেকারণে ডিসেম্বর মাসেই বিয়ে সম্পন্ন করতে চায়।'

তিনি আরও যোগ করেছেন, আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন পার্টি দেওয়া হবে। এরপর সিন্ধু নিজের অনুশীলনে ফিরে যাবেন। কারণ আগামী মরশুমটা ওর কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

বিয়ের পরও ব্যাডমিন্টন কোর্টে নামবেন সিন্ধু

সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয়ের পর পিভি সিন্ধু জানিয়েছিলেন, ২০২৮ সালে আয়োজিত অলিম্পিক্স টুর্নামেন্টের প্রস্তুতি তিনি শুরু করে দেবেন। আগামী কয়েকবছর ব্যাডমিন্টন খেলবেন তিনি।


```