Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাঙল পিটি ঊষার রেকর্ড, জাতীয় অ্যাথলেটিক্সে ধামাকাদার পারফরম্যান্স ভিথ্যা রামরাজের

প্রসঙ্গত, ১৯৮৫ সালে ত্রিবান্দ্রমে পিটি উষা ৫৬.৮০ সেকেন্ড সময় নিয়েছিলেন।

ভাঙল পিটি ঊষার রেকর্ড, জাতীয় অ্যাথলেটিক্সে ধামাকাদার পারফরম্যান্স ভিথ্যা রামরাজের

পিটি ঊষা এবং ভিথ্যা রামরাজ

শেষ আপডেট: 4 September 2024 17:02

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ধামাকাদার পারফরম্যান্স করলেন ভারতীয় স্প্রিন্টার ভিথ্যা রামরাজ। ইতিমধ্যে তিনি দেশের কিংবদন্তী মহিলা স্প্রিন্টার পিটি ঊষার রেকর্ড ভেঙে দিয়েছেন। ঊষার রেকর্ডটি যথেষ্ট পুরনো ছিল। 

২৫ বছর বয়সি এই হার্ডলার চলতি মরশুমে সর্বশ্রেষ্ঠ সময় নেন এবং মাত্র ৫৬.২৩ সেকেন্ড সময় নেন তিনি। জাতীয় স্তরে ভিথ্যা নিজের কর্তৃত্ব বজায় রেখে পিটি ঊষার ৩৯ বছরের পুরনো মিট রেকর্ড ভেঙে দেন। প্রসঙ্গত, ১৯৮৫ সালে ত্রিবান্দ্রমে পিটি উষা ৫৬.৮০ সেকেন্ড সময় নিয়েছিলেন।

পিটি ঊষার রেকর্ড ভাঙার পর ওয়ান ইন্ডিয়ার সহযোগী ওয়েবসাইট মাইখেল-কে একটি ইন্টারভিউ দিয়েছেন ভিথ্যা। সেখানে তিনি বলেন, 'আজ আমি খুব খুশি। কারণ পিটি ঊষা ম্যাডামের ৪০ বছর আগেকার রেকর্ড আমি ভাঙতে পেরেছি। বছর দুয়েক আগেই আমি এই রেকর্ডটা ভাঙার চেষ্টা করেছিলাম। কিন্তু, ১ সেকেন্ডের জন্য তা হাসিল করতে পারিনি। তারপর যথেষ্ট হতাশ হয়ে পড়েছিলাম।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'মনে হচ্ছে এই বছরটা আমারই হতে চলেছে। কারণ রিলে দলের () সঙ্গে আমি অলিম্পিক্সে জায়গা করে নিয়েছিলাম। আর এবার এই রেকর্ডটা ভাঙলাম। সেকারণে আমি নিজে খুবই গর্বিত। আমার কোচ নেহপাল সিংকে ছাড়া এটা কখনই সম্ভব হত না।'

অন্যদিকে ভিথ্যার কোচ নেহপাল সিং বললেন, 'আমরা পার্টি করার মুডে বেঙ্গালুরু এসেছিলাম। কারণ চলতি মরশুমে এটাই শেষ প্রতিযোগিতা ছিল। সেকারণে ভিথ্যা নিজের সর্বশ্রেষ্ঠ সময়টা শোধরাতে চেয়েছিল। মনে মনে ঠিক করে ফেলেছিল যে ভাল পারফরম্যান্স করতেই হবে। পিটি ঊষার রেকর্ড ভেঙে দেওয়া অনেক বড় একটা ব্যাপার। তবে আমি করি, ভিথ্যা নিজের টাইমিং আরও ভাল করতে পারে।'


```