Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারিস অলিম্পিক্স: ভারতের ১১৭ জনের নাম ঘোষণা, বাদ পড়লেন বাংলার আভা,শিবরাত্রির সলতে সৌরভ!

প্যারিস অলিম্পিক্স এর জন্য ভারতের ১১৭ জনের দল ঘোষণা হল বুধবার। এদিন কেন্দ্র ক্রীড়া মন্ত্রক থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। 

প্যারিস অলিম্পিক্স: ভারতের ১১৭ জনের নাম ঘোষণা, বাদ পড়লেন বাংলার আভা,শিবরাত্রির সলতে সৌরভ!

শেষ আপডেট: 17 July 2024 19:12

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্স এর জন্য ভারতের ১১৭ জনের দল ঘোষণা হল বুধবার। এদিন কেন্দ্র ক্রীড়া মন্ত্রক থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। 

১১৭ জন প্রতিযোগী ও কোচদের মধ্যে বাংলার একমাত্র প্রতিনিধি রয়েছেন টেবল টেনিস কোচ সৌরভ চক্রবর্তী। তিনি পুরুষ দলের কোচ নির্বাচিত হয়ে ইতিমধ্যেই প্যারিসে পৌঁছে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন।

প্যারিসে বাংলার একমাত্র প্রতিনিধি সৌরভ।

প্রথমে ঠিক ছিল, বাংলা থেকে শটপাটে প্রতিনিধিত্ব করবেন আভা খাটুয়া। কিন্তু শেষ নির্বাচনী ট্রায়ালে আভার নাম বাদ গিয়েছে। কেন তাঁর নাম বাদ গেল সেই নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। আভার নাম পাঠানো হয় বিশ্ব অলিম্পিক্স সংস্থা থেকে। কেন তিনি বাদ পড়লেন সেই নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। 

ভারতের মোট যে দল যাচ্ছে তাতে আথলেটিকসের দল সবচেয়ে বড়। তালিকায় ছেলেরা রয়েছেন ১৮ জন এবং মহিলা অ্যাথলিট রয়েছেন ১১ জন। 

ভারত থেকে মোট ১৪০ জন সাপোর্ট স্টাফ ও কর্তারাও যাবেন প্যারিসে। তাঁদের মধ্যে অর্ধেক জনের থাকা খাওয়া খরচ সরকার দেবে। 
আভার বাদ যাওয়ার ঘটনা অবশ্য একেবারেই অপ্রত্যাশিত। তিনি চক্রান্তের শিকার কিনা সেটিও বোঝা যাচ্ছে না। গতবার টোকিও অলিম্পিকে বাংলা থেকে মোট চারজন বাংলার প্রতিনিধি ছিলেন। এবারও প্রাথমিক দলে নাম ছিল টেবল টেনিসের ঐহিকা মুখোপাধ্যায়ের। তারপর তাঁর নামও বাদ যায়।

টিটির কোচ বাগুইআটির সৌরভ অবশ্য জানালেন, আমি চেষ্টা করব ছেলেদের সাফল্য এনে দিয়ে বাংলার নাম উজ্জ্বল করার।


```