Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

টাকার লোভ না খ্যাতির ঐশ্বর্য্য়, শোয়েবের প্রেমের জালে কেন পা দিয়েছিলেন সানিয়া?

২০১০ সালের ১২ এপ্রিল সানিয়া এবং শোয়েব হায়দরাবাদে বিয়ে করেন।

টাকার লোভ না খ্যাতির ঐশ্বর্য্য়, শোয়েবের প্রেমের জালে কেন পা দিয়েছিলেন সানিয়া?

সানিয়া মির্জা এবং শোয়েব মালিক

শেষ আপডেট: 5 January 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো : সানিয়া মির্জা। ভারতীয় টেনিস দুনিয়ার স্টার আইকন। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু, তাঁদের বৈবাহিক জীবন একেবারে সুখের হয়নি। গত বছরই শোয়েব এবং সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। যদিও তাঁদের প্রেমের গল্প আজও অনেকের কাছে অজানা। 

সানিয়া মির্জা ভারতের টেনিস তারকা। অন্যদিকে, পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। কিন্তু, কীভাবে তাঁরা একে-অপরের প্রেমে পড়লেন। বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই সন্দেহের প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন, সেই অজানা গল্প নিয়েই আজ আলোচনা করা যাক।

সূত্রের খবর, অস্ট্রেলিয়ার হোবার্টে শোয়েব মালিকের সঙ্গে প্রথমবার দেখা হয় সানিয়া মির্জার। একটি ইন্টারভিউয়ে সানিয়া বলেছিলেন, প্রথমদিকে তাঁর মনে হয়েছিল যে এটা নেহাতই ভাগ্যের পরিহাস। একটা ফাঁকা রেস্তোরাঁয় তাঁরা দেখা করেছিলেন। ভর সন্ধ্যাবেলাতেও তেমন ভিড় ছিল না। এমন দৃশ্য় দেখে খানিকটা চমকেই গিয়েছিলেন তিনি। কিন্তু, পরে সানিয়া জানতে পারেন যে গোটা বিষয়টাই শোয়েবের পূর্ব পরিকল্পিত ছিল। ২০১৯ সালে ইন্ডিয়া টুডে'কে দেওয়া একটি ইন্টারভিউয়ে সানিয়া মজার ছলে বলেছিলেন, 'যে বিষয়টা আমি নেহাতই ভাগ্যের পরিহাস বলে মনে করছিলাম, সেটা আসলে শোয়েবের ফুলপ্রুফ প্ল্যান ছিল। ও খুব ভাল করেই জানত, আমি ওই রেস্তোরাঁয় যাব।'

যাইহোক, ২০১০ সালের ১২ এপ্রিল সানিয়া এবং শোয়েব হায়দরাবাদে বিয়ে করেন। এরপর পাকিস্তানের শিয়ালকোটে একটি রিসেপশনের আয়োজন করা হয়। এই বিয়ের অনুষ্ঠানটি ভারত এবং পাকিস্তান দুই দেশেই আলোচনার কেন্দ্রে ছিল। ২০১৮ সালে সানিয়ার কোল আলো করে ইজহান জন্ম নেয়। কিন্তু, এরপর থেকেই শোয়েব এবং সানিয়ার সম্পর্কে চিড় ধরতে শুরু করে।

২০২৩ সাল থেকেই সানিয়া এবং শোয়েবের বিবাব বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। যদিও এই ব্যাপারে তাঁরা কখনই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। অবশেষে বিবাহ বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়ে সানিয়া আপাতত দুবাইয়ে থাকেন।

সানিয়া তাঁর বর্ণাঢ্য টেনিস কেরিয়ারে মোট ৬ বার গ্র্যান্ড স্লাম খেতাব জয় করেছেন। পাশাপাশি মহিলাদের ডাবলসে তিনি বিশ্বের এক নম্বর স্থানও দখল করেন। অলিম্পিক্স টুর্নামেন্টে তিনি ৪ বার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০২৩ সালে তিনি আন্তর্জাতিক টেনিস থেকে অবসর গ্রহণ করেন। তবে আজও সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতে ভালবাসেন।


```