
স্ত্রী'র সঙ্গে রাফায়েল নাদাল
শেষ আপডেট: 11 October 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো: ২২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল অবসরের কথা ঘোষণা করেছেন। নোভাক জোকোভিচের পর সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় তাঁর নামই রয়েছে। টেনিস কোর্টে নাদালের যাত্রা যথেষ্ট জাঁকজমকপূর্ণ। কিন্তু, তাঁর লাভস্টোরিও কম মুচমুচে নয়।
১৫ বছর ডেটিংয়ের পর অবশেষে বিয়ে করেন এই স্প্যানিশ টেনিস তারকা। ২০১৯ সালের ২২ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিকা মারিয়া ফ্রান্সিসকা পেরেলোকে বিয়ে করেন তিনি। টেনিস দুনিয়ায় নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলেছেন নাদাল। ২০১৮ সালে রোমে গিয়ে তিনি মারিয়াকে বিয়ের জন্য প্রোপোজ করেন। অবশেষে স্পেনের সবথেকে দামি লা ফোর্টালেজা রিসর্টে বিয়ে করেন তাঁরা।
২০০৩ সালে মারিয়ার সঙ্গে প্রথমবার দেখা হয় রাফায়েল নাদালের। মারিয়া নাদালের বোনের বান্ধবী ছিলেন। প্রথমে রাফায়েল এবং নাদালের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ২০০৫ সাল থেকে মারিয়াকে ডেট করতে শুরু করেন রাফা। সেইসময় এই টেনিস তারকার বয়স ছিল মাত্র ১৯ বছর। আর মারিয়া ছিলেন ১৭ বছরের। মারিয়া একজন ইন্স্যুরেন্স পলিসি ওয়ার্কার এবং বিজজনেস গ্র্যাজুয়েট। তিনি আবার রাফা নাদাল ফাউন্ডেশনের প্রজেক্ট ম্য়ানেজার পদেও রয়েছেন। এই প্রজেক্ট নাদালই লঞ্চ করেছিলেন।
যাইহোক, বিয়ের অনুষ্ঠানে নাদাল এত টাকা খরচ করে ফেলেছিলেন যে হানিমুন করার পয়সাও তাঁর কাছে ছিল না। সেকারণে মাত্র একদিনই তাঁরা মধুচন্দ্রিমা কাটানোর সুযোগ পান। তবে এর পিছনে আরও একটা কারণ রয়েছে। টেনিসের প্রতি নাদালের অগাধ ভালবাসা। আসলে, সেইসময় তাঁকে প্যারিস মাস্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হত। আর তাই জলদি হানিমুন সেরে টেনিস কোর্টে ফিরে এসেছিলেন তিনি।