Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিয়ে করছেন পিভি সিন্ধু, কত কোটি সম্পত্তির মালকিন জানেন?

ভেঙ্কট দত্ত সাঁইয়ের মোট সম্পত্তির পরিমাণ কত, সেই ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

বিয়ে করছেন পিভি সিন্ধু, কত কোটি সম্পত্তির মালকিন জানেন?

ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু

শেষ আপডেট: 3 December 2024 12:42

দ্য ওয়াল ব্যুরো : ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু শীঘ্রই বিয়ে করতে চলেছেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে এই খবরটি প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে অলিম্পিক্স টুর্নামেন্টে সিন্ধু ২ বার পদক জয় করেছেন। আর এবার তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

এই খবরে গোটা দেশে কার্যত উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে। অনেকে আবার তাঁর ব্যক্তিগত জীবনেও উঁকি দিতে শুরু করেছেন। সমর্থকদের একাংশ ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ নিয়ে খোঁজখবর শুরু করেছেন। আসুন, এই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক।

প্রসঙ্গত, ২৯ বছর বয়সি সিন্ধু আইটি পেশাদার ভেঙ্কট দত্ত সাঁইকে বিয়ে করতে চলেছেন। আগামী ২০ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে বিয়ের আসর বসতে চলেছে। ২২ ডিসেম্বর তাঁরা বিয়ে করবেন। এছাড়া ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন পার্টির আয়োজন করা হবে। সিন্ধুর পরিবার সূত্রে এই খবর জানা গিয়েছে।

সিন্ধুর হবু স্বামী ভেঙ্কট দত্ত সাঁই হায়দরাবাদের বাসিন্দা। পোসাইডেক্স টেকনোলজিস সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন তিনি। ভারতে এই সংস্থা ডেটা ম্যানেজমেন্টের কাজ করে। গত মাসে সিন্ধুর হাতেই এই সংস্থার নতুন লোগো উন্মোচিত হয়েছিল। উল্লেখ্য, ভেঙ্কট দত্ত সাঁই ২০১৮ সালে ফ্লেম বিশ্ববিদ্যালয় থেকে হিসাবরক্ষণ এবং ফাইনান্সে বিবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

ভেঙ্কট দত্ত সাঁইয়ের মোট সম্পত্তির পরিমাণ কত, সেই ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কারণ কেরিয়ারের অধিকাংশ সময়ই চাকরি করেছেন তিনি। যদিও নিজেকে তিনি অ্যাঞ্জেল ইনভেস্টর বলতেই ভালবাসেন। 

অন্যদিকে ফোর্বসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পিভি সিন্ধুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭.১ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই হিসেবটা দাঁড়ায় আনুমানিক ৫৯ কোটি টাকা।


```