Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারিস অলিম্পিয়ানকে জ্যান্ত পুড়িয়ে মারল প্রেমিক! কেরোসিনে দগ্ধে গেল দেহ

চেপ্টেগির পার্টনার ডিকসন দিয়েমা এক জার কেরোসিন নিয়ে এসেছিলেন।

প্যারিস অলিম্পিয়ানকে জ্যান্ত পুড়িয়ে মারল প্রেমিক! কেরোসিনে দগ্ধে গেল দেহ

উগান্ডার তারকা মহিলা অ্যাথলিট রেবেকা চেপ্টেগি

শেষ আপডেট: 5 September 2024 21:35

দ্য ওয়াল ব্যুরো: মারা গেলেন উগান্ডার তারকা মহিলা অ্যাথলিট রেবেকা চেপ্টেগি। জানা গেছে, রেবেকার প্রাক্তন প্রেমিক তাঁর গায়ে প্রথমে কেরোসিন তেল ঢেলে দেন। অবশেষে জ্যান্ত পুড়িয়ে মারা হয় রেবেকাকে। 

এই ঘটনায় ৩৩ বছর বয়সি রেবেকা প্রাথমিকভাবে মারাত্মক আহত হন। তাঁকে কেনিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, শরীরের ৮০ শতাংশই পুড়ে যাওয়ার কারণে তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। প্রসঙ্গত, গত মাসে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন তিনি।

গত রবিবার (১ সেপ্টেম্বর) এই ম্যারাথন দৌড়বিদকে মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। রবিবার রাতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে রেবেকার গায়ে আগুন লাগিয়ে দেন তাঁর প্রেমিক।

স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে, চেপ্টেগির পার্টনার ডিকসন দিয়েমা এক জার কেরোসিন নিয়ে এসেছিলেন। ঝগড়ার সময় ডিকসন সেই কেরোসিন রেবেকার গায়ে ঢেলে দেন। তারপরই জ্বালিয়ে দেন আগুন। এই ঘটনায় দিয়েমার শরীরের একাধিক জায়গা পুড়ে গিয়েছে। তাঁকেও ওই একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উগান্ডার অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে এই মর্মে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা একথা জানাচ্ছি যে অ্যাথলিট রেবেটা চেপ্টেগির মৃত্যু হয়েছে। গার্হস্থ্য হিংসার কারণেই এই পরিণতি হয়েছে। এমন ঘটনার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। উপযুক্ত শাস্তির দাবি করছি। ঈশ্বর রেবেকার আত্মাকে শান্তি দিক।


```