Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

টেনিস তারকাকে বিয়ে করলেন নীরজ! জানুন পাত্রীর পরিচয়

এছাড়া আমহার্স্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন হিমানি।

টেনিস তারকাকে বিয়ে করলেন নীরজ! জানুন পাত্রীর পরিচয়

বিয়ে করলেন নীরজ চোপড়া

শেষ আপডেট: 19 January 2025 22:49

দ্য ওয়াল ব্যুরো : রবিবার (১৯ জানুয়ারি) আচমকাই বিয়ের কথা শেয়ার করলেন দেশের জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া। এই খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশ কার্যত হতবাক হয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেকেই পাত্রীর পরিচয় জানার জন্য নেট পাড়ায় উঁকি মারতে শুরু করেছেন। আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

নীরজের স্ত্রী'র নাম হিমানি মোর। তিনি একজন টেনিস খেলোয়াড়। সাউথ-ইস্টার্ন লুসিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। পাশাপাশি ফ্র্যাঙ্কলিট পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট টেনিস কোচ হিসেবে পার্ট টাইম চাকরিও করেন। 

এছাড়া আমহার্স্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন হিমানি। এই কলেজেই মহিলা টেনিস দলকে সামলাতেন তিনি। দলের অনুশীলন, সূচি নির্ধারণ, নিয়োগ এবং পোশাকের খরচের উপর থাকত তাঁর কড়া নজর। এর পাশাপাশি ম্যাককরম্যাক ইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

উল্লেখ্য, হরিয়ানার লারসাউলি এলাকায় জন্মগ্রহণ করেন হিমানি। সোনিপতের লিটল অ্যাঞ্জেল স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন। এই একই স্কুলে পড়াশোনা করেছেন সুমিত নাগালও। হিমানির ভাই হিমাংশুও টেনিস খেলার সঙ্গে যুক্ত।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন নীরজ চোপড়া। সেখানে তিনি লিখেছেন, 'পরিবারের সঙ্গে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। আমাদের দুজনকে আপনারা সকলেই আশীর্বাদ করুন।'


```